অন্যকলাম
অনলাইন গুরুএমআরএফ পেস ফাউন্ডেশনের প্রধানের পদ ছেড়েছেন কয়েক দিন আগে। তবে কোচিং ছাড়ছেন না ডেনিস লিলি। অস্ট্রেলিয়ান গ্রেট এবার হতে যাচ্ছেন অনলাইন গুরু! দূরত্ব যতই হোক, কাছে থাকুন—তথ্যপ্রযুক্তির এই যুগে এটাই সবচেয়ে বড় বাস্তবতা। ক্রিকেটকেও অনেক পাল্টে দিয়েছে প্রযুক্তি। লিলিও কোচিং চালিয়ে যাওয়ার অভিনব উপায় বের করেছেন। আগামী এপ্রিলে চালু করতে যাচ্ছেন অনলাইন ফাস্ট বোলিং কোচিং! উঠতি পেসারদের রানআপ, অ্যাকশন ও ডেলিভারি স্ট্রাইডের ফুটেজ নিয়ে বিশ্লেষণ করে পরামর্শ দেবেন। এই কাজে ব্যবহার করা হবে বিশেষ একটি সফটওয়ার। তবে মুফতে কিন্তু নয়, পয়সা ঢালতে হবে এই কোচিং পেতে! এএফপি।ক্ষতিপূরণঘটনার শুরু সেই ২০০৬ সালে। ইতালির টেলিকম কোম্পানি ‘টেলকম ইতালিয়া’ থেকেই খবরটা ফাঁস হয়। সাবেক ইতালিয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান ভিয়েরির ফোনে নাকি আড়ি পেতেছিল তাঁরই ক্লাব ইন্টার মিলান। ২০০১-০২ ও ২০০৪ মৌসুমে ভিয়েরির গতিবিধি অনুসরণ করা হয়েছে এর মাধ্যমে। ২০০৮ সালে ভিয়েরি ওই কোম্পানির বিরুদ্ধে এক কোটি ২০ লাখ ইউরোর ক্ষতিপূরণ মামলা দায়ের করেন। ইন্টারকেও রেহাই দেননি, তাদের বিরুদ্ধে মামলাটা ছিল প্রায় ৯০ লাখ ইউরোর। এত দিনে সেই মামলার রায় বের হয়েছে, ভিয়েরিকে ১০ লাখ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তবে ভিয়েরির ওপর গুপ্তচরবৃত্তির কারণটা থেকে গেছে অজ্ঞাতই। এএফপি।শাপেবরম্যানচেস্টার সিটির হয়ে তাঁর ক্যারিয়ার অস্তাচলে ঢলে পড়েছে বলেই ভেবেছিলেন সবাই। কোচ রবার্তো মানচিনির সঙ্গে বিবাদে ছয় মাস ব্রাত্য হয়ে ছিলেন দলে। সেখান থেকে ফিরেছেন দুর্দান্তভাবে, সার্জিও আগুয়েরোর অনুপস্থিতিতে সিটির আক্রমণভাগের ভারটাও তুলে নিয়েছেন নিজের কাঁধে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে যাওয়ার আগে তেভেজ বললেন, মানচিনির সঙ্গে বিবাদে আখেরে লাভই হয়েছে তাঁর। ‘মানচিনির সঙ্গে সমস্যাটা আমার জন্য ভালোই হয়েছে। ফুটবলটা আবার উপভোগ করছি।’ রোনালদো রিয়ালে নিজেকে অসুখী বলে যেখানে শোরগোল ফেলে দিয়েছেন; তেভেজ বলছেন, ম্যান সিটিতে তিনি বড় সুখে আছেন! সময় কীভাবে সব বদলে দেয়! ওয়েবসাইট।