অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার জন্য...যত দিন ওল্ড ট্রাফোর্ডে ছিলেন, স্যার অ্যালেক্স ফার্গুসন বটবৃক্ষের মতো ছিলেন মাথার ওপর। রিয়াল মাদ্রিদে যাওয়ার পরও তাই ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ফার্গির গুরু-শিষ্য সম্পর্কে ছেদ পড়েনি। ফার্গুসন বাবার দৃষ্টিতেই দেখেছেন সব সময়, রোনালদো নিজেই সেটা জানিয়েছেন উচ্চকণ্ঠে। এখনো যোগাযোগও রয়েছে দুজনের মধ্যে। হালে রিয়ালে সুখী নন বলে শোরগোল তুলে দিয়েছেন। আবার পুরোনো ঠিকানায় ফিরবেন কি না, সেটা নিয়ে কিছু অবশ্য বলেননি। তবে আর যা-ই হোক, যত দিন ফার্গি ইউনাইটেডের কান্ডারি, তত দিন নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে যাবেন না বলেই নাকি সাফ জানিয়ে দিয়েছেন পর্তুগিজ তারকা। ছেলে কি কখনো বাবার মনে আঘাত দিতে পারে! ওয়েবসাইট। বার্বার বরখেলাপতাঁকে নিয়ে জুভেন্টাস-ফিওরেন্টিনা-ফুলহাম নেমেছিল ত্রিমুখী লড়াইয়ে। কিন্তু দিমিতার বারবেতভকে দলে টানার লড়াইয়ে শেষমেশ জয় হয় ফুলহামেরই। কিন্তু ফুলহামে গিয়ে শান্তিতে থাকতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক বুলগেরিয়ান স্ট্রাইকার। তাঁর ওপর চটেছে ফিওরেন্টিনা। বারবেতভের এজেন্ট নাকি তাদের পাকা কথা দিয়ে ইতালি যাওয়ার জন্য আগাম বিমানভাড়াও নিয়েছিলেন। সবকিছু ঠিকঠাক হওয়ার পর হঠাৎই ‘বার্বা’ জানিয়ে দেন, ইতালিতে যাচ্ছেন না। পরে তো ফুলহামেই নাম লেখালেন। ক্ষিপ্ত ফিওরেন্টিনা সভাপতি দানিয়েল প্রাদের কথা, বারবেতভ তাঁর ক্লাবে খেলারই যোগ্য নন! বারবেতভের এজেন্টের কাছে টিকিটের টাকাও ফেরত চাইছে ইতালিয়ান ক্লাবটি। ওয়েবসাইট।