অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাপকা বেটা১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট স্টার ওয়ারস ছবিতে বাউন্টি হান্টারের চরিত্রে অভিনয় করেছিলেন পল ব্লেক। ৩৫ বছর পর তাঁর ছেলে গড়লেন আরেকটি কীর্তি, লন্ডন প্যারালিম্পিকে জিতলেন দুটি পদক। মজার ব্যাপার হলো, ছেলের নামও হুবহু একই—পল ব্লেক। পুরুষদের টি-৩৬ ৮০০ মিটারে জিতেছেন ব্রোঞ্জ, আর টি-৩৬ ৪০০ মিটারে সোনা পেতে পেতেও পাননি, জিতেছেন রুপা। ৪০০ মিটারে ক্যারিয়ার-সেরা টাইমিং করেছেন, নিজের অর্জন নিয়ে অবশ্য জুনিয়র পল সন্তুষ্ট। মনে করেন, সামনে আরও উন্নতির সুযোগ আছে। বাপকা বেটাই বটে! এএফপি।বক্সিংই ভালো!লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর মণিপুরি কন্যা মেরি কমকে নিয়ে গোটা ভারতে তোলপাড়। অনুরোধের ঢেঁকি গিলে গ্লাভস ছেড়ে র‌্যাম্প মডেলিংয়েও নামতে হয় তাঁকে। তবে ব্যক্তিগত লাভের জন্য নয়, একটা দাতব্য সংস্থার তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই অন্য ভুবনে পদার্পণ তাঁর। প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমির অনুরোধে এটা করেছেন। তবে সময়টা যে তাঁর জন্য মোটেই স্বস্তিদায়ক ছিল না স্বীকার করেছেন নিজ মুখেই। ভয়ে ছিলেন পাছে হাঁটতে গিয়ে না আবার পড়ে যান। শোনা যাচ্ছে, চিত্রনির্মাতা সঞ্জয় লীলা বানসালি তাঁকে নিয়ে একটা ছবি করারও পরিকল্পনা করছেন! ওয়েবসাইট।বোনাসকে নাভিক্টর হুগো যদি এই যুগের হতেন, ‘লা মিজারবেল’ নিশ্চিত লেখা হতো ফ্রান্স জাতীয় ফুটবল দলকে নিয়ে। প্রতিভার ছড়াছড়ি সত্ত্বেও এক বিশ্বকাপ ও এক ইউরো ছাড়া দলটির ট্রফি শোকেসে আর কিছু নেই। তবে অন্তর্দ্বন্দ্ব, বিদ্রোহসহ নানা নেতিবাচক কারণে বারবারই সংবাদ শিরোনাম ফ্রান্স। এবার আর্থিক সংকটে পড়ে গেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ঘোষণা দিয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য কোনো বোনাস দিতে পারবে না ফুটবলারদের। বোনাস দেওয়ার অবস্থাতেই নেই ফেডারেশন। চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে পারলে তবেই বোনাস। খেলোয়াড়েরাও রাজি এই শর্তে, জানিয়েছেন এফএফএফ প্রেসিডেন্ট নোয়েল ডি গ্রেত। গত বিশ্বকাপেও বিদ্রোহ করে বোনাস নেয়নি ফরাসিরা। রয়টার্স।