অন্যকলাম
আর্মস্ট্রং এখন...অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়! ল্যান্স আর্মস্ট্রংয়ের অবস্থা এখন এমনই। ডোপ পাপে সাইক্লিং থেকে হয়েছেন আজীবন নিষিদ্ধ, কেড়ে নেওয়া হয়েছে সবগুলো শিরোপাও। এত দিনের নিয়মিত প্রতিযোগী এবার শিকাগো ম্যারাথনেও অংশ নিতে পারছেন না। তবে শুধু আর্মস্ট্রংকেই নয়, দুর্ভাগ্য তাড়া করছে তাঁর সাবেক চিকিৎসক লুইস গার্সিয়া দেল মোরালকেও। বেশ কয়েকজন শীর্ষ টেনিস খেলোয়াড়েরও চিকিৎসক ছিলেন। এঁদের একজন এবারের ইউএস ওপেনের সেমিফাইনালিস্ট সারা এরানিও। সারা ঘোষণা দিয়েছেন দেল মোরালের সঙ্গে কোনো সংস্রবই রাখবেন না। চিকিৎসকের ভাবমূর্তি-সংকটের কারণেই নাকি এই সিদ্ধান্ত! ওয়েবসাইট। সন্তানের বিরুদ্ধেমেয়ে মাত্র কিছুদিন আগে অলিম্পিকে সোনা জিতে ফিরেছে। মেয়েকে নিয়ে কোথায় গর্ব করে বেড়াবেন, তা না, মা-বাবাকে ছুটতে হচ্ছে থানা-আদালতে! মামলা করতে হচ্ছে মেয়েরই বিরুদ্ধে! এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের অলিম্পিক সোনাজয়ী টিয়ান্না ম্যাডিসনের বেলায়। মা-বাবা তাঁকে নিজ স্বার্থে ব্যবহার করেছেন, যন্ত্রণা দিয়েছেন, প্রতারণা করে তাঁর টাকা লুটেছেন—টিয়ান্না এমন কিছু মন্তব্য করেছেন বলেই আদালতে গেলেন রবার্ট ও জো অ্যান ম্যাডিসন। ম্যাডিসন দম্পতির দাবি, মেয়ের কারণে তাঁদের সম্মানহানিও হয়েছে। ২৫ হাজার ডলার ক্ষতিপূরণও দাবি করেছেন তাঁরা। বলেছেন, আদর্শ মা-বাবা হিসেবেই সন্তানকে গড়ে তুলেছেন। টিয়ান্নার দাবি মিথ্যা। এএফপি।একদম গুলি!পাড়ার ছেলেরা গলিতে ক্রিকেট বা ফুটবল বা অন্য যেকোনো খেলা খেলতে গিয়ে পড়শিদের জানালার কাচ প্রায়ই ভাঙে। বদরাগী পড়শি ছেলেদের দিকে তেড়েও আসে। তাই বলে কেউ কোনো দিন কাউকে গুলি করেছে—এমনটা অন্তত শোনা যায়নি। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে এমনটাই ঘটেছে। গত বৃহস্পতিবার দুই গলফারের উদ্দেশ্যে গুলি ছুড়েছেন এক ব্যক্তি। গলফারদের অপরাধ, তাঁদের মারা বল প্রায় ওই ব্যক্তির বাড়িতে পড়ে। জেফ ফ্লেমিং শেষে মেজাজ ধরে রাখতে না পেরেই গুলি করেছেন বলে দাবি করেছেন। দুই গলফারের চোট অবশ্য গুরুতর নয়। তাই বলে পুলিশ ছেড়ে দেবে? গ্রেপ্তার হয়েছেন ফ্লেমিং। ওয়েবসাইট।