অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধামাচাপা!কোনো কিছু হলেই একটা তদন্ত কমিটি করা এবং সেই কমিটির প্রতিবেদন কখনোই আলোর মুখ না দেখা আমাদের দেশের অলিখিত রেওয়াজ। তাই বলে ভাববেন না উন্নত গণতান্ত্রিক দেশগুলোয় ধামাচাপার চল নেই। রোববারের মেইল-এর অনুসন্ধানী একটি প্রতিবেদনে উঠে এসেছে ২০১০ সাল থেকে প্রিমিয়ার লিগের অসংখ্য ফুটবলারের ডোপ টেস্টে ধরা পড়ার খবর প্রকাশ করা হয়নি। এর মধ্যে অনেক তারকা ফুটবলারও আছেন। অবশ্য পারফরম্যান্স-বর্ধক কোনো ড্রাগ নয়, তাঁরা নিয়েছিলেন ‘রিক্রিয়েশনাল ড্রাগ’, যেমন কোকেন, মারিজুয়ানা, এক্সট্যাসি। যুক্তরাজ্যের ডোপিংবিরোধী সংস্থার (ইউকেএডি) দাবি, ‘রিক্রিয়েশনাল ড্রাগ’ তাঁদের আওতাধীন নয়। এ কারণেই তারা তথ্য প্রকাশ করেনি। ওয়েবসাইট। কোয়ের দুঃখব্রিটিশরা ফুটবলপাগল। কিন্তু এবার অলিম্পিকে সবগুলো খেলাকেই সাদরে বরণ করে নিয়েছিল ব্রিটিশরা। লন্ডন অলিম্পিকের প্রধান নির্বাহী সেবাস্তিয়ান কো তখন অনুরোধ জানিয়েছিলেন, সব খেলার প্রতি এই ভালোবাসা যেন অটুট থাকে। বাকি খেলাগুলো যেন সৎছেলে না হয়ে যায়। কো সে সময় মিডিয়া কাভারেজেরও প্রশংসা করেছিলেন। কিন্তু অলিম্পিকের আয়োজন পুরোপুরি শেষ হতে না-হতেই (প্যারালিম্পিক এখনো চলছে) আবারও সংবাদমাধ্যমে সেই ফুটবলের আধিপত্য। তাঁর ভয়, প্যারালিম্পিক আড়ালেই চলে যাবে। বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের শুরুটা যে হয়েছে ৫-০ গোলের জয় দিয়ে। সে প্রতিপক্ষ হোক না খুদে মলদোভা! এএফপি। মুরালি কাপ!একসময় এখানকার বাতাসে ছড়াত বারুদগন্ধ। চারপাশে থাকত রক্তের ছোপ। মুল্লাইতিভু শহরের পাশের এই মাঠে ছিল এলটিটিইর ঘাঁটি। গৃহযুদ্ধ শেষে ওই ঘাঁটি হয়ে গেল ফসলি জমি। এই তো কিছুদিন আগেও বাতাসে দোল খেত সোনালি ধান। সেই মাঠেই এখন হবে ক্রিকেটযুদ্ধ! প্র্যাকটিস নেট, প্যাভিলিয়নসহ পূর্ণাঙ্গ এক ক্রিকেট ভেন্যুর রূপ দেওয়া হয়েছে একসময়ের যুদ্ধক্ষেত্রকে। সম্প্রতি ভেন্যুর উদ্বোধন করেছেন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের ২০ দলকে নিয়ে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট, নাম ‘দ্য মুরালি কাপ!’ টুর্নামেন্টের পৃষ্ঠপোষণা করছে মুরালি, সাঙ্গাকারা ও জয়াবর্ধনের দাতব্য সংস্থা। ওয়েবসাইট।