অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জনঢেঁকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে। রবার্তো কার্লোসের ক্ষেত্রে সেটা কতটুকু ঠিক কে জানে! সাবেক রিয়াল লেফট ব্যাক গেছেন মাদ্রিদ সফরে। রাশিয়ার নব্য ধনী আনঝি মাখাচকালার স্পোর্টিং ডিরেক্টর তিনি। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে গুঞ্জন উঠেছে, তবে কি ‘অসুখী’ ক্রিস্টিয়ানো রোনালদোর মন ভজাতেই কার্লোসের এ সফর? রবার্তো কার্লোস অবশ্য সেটা উড়িয়েই দিয়েছেন, ‘অনেকেই বলছে এটা। আমি রোনালদোকে দলে ভেড়াতে আসিনি। আমরা অবশ্য পরের মৌসুমের জন্য কিছু ভালো খেলোয়াড় খুঁজছি।’ রোনালদোর এই সাময়িক বিষণ্নতা অচিরেই কেটে যাবে বলেও মনে করছেন তিনি। তবে কার্লোসের এই মাদ্রিদ সফর কি একেবারেই উদ্দেশ্যহীন? কে জানে! ওয়েবসাইট। হুমকিপরিচিত তারা ‘অদম্য সিংহ’ নামে। অথচ এককালের সেই দাপুটে সিংহ ক্যামেরুনের গর্জন এখন অনেকটাই স্তিমিত। দুর্দশার ষোলকলা পূর্ণ হয়েছে আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে পুঁচকে কেপ ভার্ডে আইল্যান্ডের কাছে ০-২ গোলে হেরে। ক্যামেরুনের চূড়ান্ত পর্বে ওঠাই এখন সংশয়াচ্ছন্ন। ক্ষুব্ধ সমর্থকেরা তাই দেশটির ফুটবল ফেডারেশনে হামলা করার হুমকি দিয়েছে। হুমকিতে ভয়ই পেয়েছেন ফেডারেশন-কর্তারা, নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীতে মোড়া এখন ফেডারেশন কার্যালয়। পরিস্থিতিটা এমনই যে এই কার্যালয়ের পাশের এক বাসিন্দা বলেছেন, ‘কোনো আগন্তুক এখানে আসলে ভাববে আমরা বোধ হয় একটা যুদ্ধের মধ্যে আছি।’ রয়টার্স।