অন্যকলাম
বেকার বালাকজার্মানদের কাছে নয়নের মণি ছিলেন। সেই তাঁর এখন কী অবস্থা। ‘কর্ম খালি নাই’ নোটিশ ঝুলছে তাঁর সামনে। বায়ার লেভারকুসেনের সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষে মাইকেল বালাক এখন আক্ষরিক অর্থেই বেকার। জাতীয় দলে জায়গা আগেই হারিয়েছিলেন। এখন ক্লাবই পাচ্ছেন না। দলবদল পেরিয়ে গেলেও বালাককে কেউ সই করায়নি। অবশ্য কারও সঙ্গে চুক্তিবদ্ধ না থাকায় যেকোনো সময় যেকোনো ক্লাবে যেতে পারেন। কিন্তু ৩৫ বছর বয়সী বুড়ো ঘোড়াটাকে কিনে দল ভারী করবে কে? এর মধ্যে লেভারকুসেনের কোচ রুডি ফোলার বালাককে বলেছেন, ‘সময় হয়েছে, খেলা ছেড়ে এবার কোচিংয়ে নামো।’ এএফপি।কমের স্বপ্নজেলেও নাকি চান তাঁর ছেলে জেলেই হোক। গায়কের ছেলে গায়ক আর নায়কের ছেলে নায়ক, এমন ভূরি ভূরি উদাহরণ আছে। ক্রীড়াঙ্গনেও ব্যতিক্রম নেই। তবে ব্যতিক্রম এক ইচ্ছার কথা জানালেন মেরি কম। অলিম্পিকে মেয়েদের বক্সিংয়ে ব্রোঞ্জজয়ী ভারতের এই বক্সার বলছেন, নিজের যমজ দুই ছেলেকে বক্সার নয়, শ্যুটার বানাবেন। কারণ? বক্সিংয়ে আছে রক্তপাত! কোন মায়ের তা সহ্য হয়! ওয়েবসাইট।