অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্জাকের ফেরা

ক্রীড়া প্রতিবেদকl বেড়াতে গিয়েছিলেন মালয়েশিয়ায়, যা আসলে তাঁর ‘বিলম্বিত মধুচন্দ্রিমা’। কিন্তু নির্বাচিত কিছু ক্রিকেটারকে নিয়ে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পটাও যে শুরু হয়ে গেছে। দেশে ফিরে আবদুর রাজ্জাক তাই আর দেরি করেননি। গতকাল সকালেই চলে গেছেন মিরপুরের ইনডোরে, বাকিদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে। সতীর্থরা রাজ্জাককে ঘিরে ধরলেন তাঁর মধুচন্দ্রিমার গল্প শুনতে। কিন্তু গল্প করার সময়ই পেলেন না বাঁহাতি স্পিনার। তার আগেই যে ট্রেনার ডেভিড ডয়ার ডেকে নিয়ে দাঁড় করিয়ে দিলেন ব্লিপ টেস্টের মার্কিংয়ে। আপাতত ট্রেনারকে বেরসিক ভাবা যেতে পারে। কিন্তু আখেরে যে এটা কত কাজে লাগবে সেটাও যে সবাই বোঝেন।

কাঁটা দিয়ে...

মালয়েশিয়ার ফুটবলে দাঙ্গাবাজদের খুবই উৎপাত। দিন কয়েক আগে এফএ কাপের একটি সেমিফাইনাল হাঙ্গামার কারণে পরিত্যক্তই ঘোষণা করতে হয়। এ নিয়ে তিতিবিরক্ত মালয়েশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ফাইনালের আগে অভিনব একটা বুদ্ধিই বের করেছে। সিদ্ধান্ত নিয়েছে কাঁটা দিয়েই কাঁটা তোলার। দর্শকদের কাছে আহ্বান জানিয়েছে হাঙ্গামাকারীদের ধরিয়ে দিতে। কোনো দর্শক যদি কোনো দাঙ্গাবাজকে ধরিয়ে দিতে পারেন, পুরস্কার পাবেন ১০০০ মালয়েশিয়ান রিঙ্গিত (৩২০ মার্কিন ডলার) পুরস্কার। বুদ্ধিটা কাজে লাগে কিনা সেটাই এখন দেখার! রয়টার্স।