অন্যকলাম
ক্লাইস্টার্স ফিরছেন?
দুই সন্তানের মা হয়েছেন। টেনিসকে বিদায় বলেছেন দুই বছর হতে চলল। কিম ক্লাইস্টার্স এখন পুরোপুরি ঘরকন্নায় ব্যস্ত। কিন্তু আবারও যদি টেনিসে ফিরতে বলা হয় তাঁকে? ক্লাইস্টার্স বলেছেন ফিরতে পারেন, তবে শুধু অস্ট্রেলিয়ান ওপেন খেলতেই। একমাত্র মেলবোর্নে খেলার লোভেই আবার র্যাকেট হাতে নিতে পারেন। ক্লাইস্টার্স অবশ্য কৌতুক করেই এটা বলেছেন। তবে ইতিহাস বলে অবসর ভঙ্গ করার অভ্যাসটা ভালোই আছে বেলজিয়ান কন্যার। ২০০৭ সালে ঘোষণা দিয়ে টেনিস ছেড়ে দিয়েছিলেন। ফিরে এসেছিলেন দুই বছর পরই, ২০১১ সালে তো জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেনই। ৩০ বছর বয়সে আবার ফিরবেন? ওয়েবসাইট।
অন্য ভূমিকায়
গত আইপিএলে ছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের খেলোয়াড়। ক্রিকেটকে ‘বিদায়’ বলে দেওয়া শচীন টেন্ডুলকার আইপিএলে আর থাকবেন না সেটা তো জানা কথাই। কথাটা মোটেও ঠিক নয়। ব্যাট হাতে হয়তো নামবেন না, তবে ভারতের ‘ক্রিকেট দেবতা’র ছোঁয়ায় ঠিকই ধন্য হবে আইপিএল। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল মাতাবেন টেন্ডুলকার। কীভাবে? ভূমিকাটা ঠিক কী হবে সেটা এখনো নিশ্চিত নয়। তবে নামের মতো ভূমিকাটা যে বড় হবে, সেটা অনুমেয়। অনিল কুম্বলের মতো টেন্ডুলকারকেও দেওয়া হতে পারে পরামর্শকের পদ। সঙ্গে দেওয়া হতে পারে বাড়তি কিছু দায়িত্বও। দেখা যাক। ওয়েবসাইট।