অন্যকলাম
নতুন টাইসনএকসময় তাঁর নাম হয়ে গিয়েছিল ‘ব্যাডেস্ট ম্যান অন আর্থ’। এই ধরাধামের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কাজকারবারও সে রকমই করতেন। কিন্তু মাইক টাইসন নাকি এখন পাল্টে যাওয়া এক মানুষ। অতীতের জেলখাটা যে মানুষটার সঙ্গে যাঁর কোনো মিল নেই। কিন্তু এখন তিনি “আ’ম আ গুড গাই” নামে পরিচিত হতে চান। সাবেক বক্সার ইদানীং অনেক কিছুই করছেন। মাত্র ২০ বছর বয়সে হেভিওয়েটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। সবচেয়ে কম বয়সে এই শিরোপা জেতার রেকর্ড গড়ে যশ-খ্যাতি সবই এসেছিল। কিন্তু পাকেচক্রে সব হারিয়েও ফেলেছেন। হয়ে গেছেন দেউলিয়া। নতুন করে জীবন সাজানোর এই লড়াইয়ে এবার টাইসনকে দেখা যাবে নাচের অনুষ্ঠানে নাচতে! ওয়েবসাইট। স্কলারি আবারকোচিং ক্যারিয়ারটা ৩০ বছরের। কিন্তু এর মধ্যে দল পাল্টেছেন ২২ বার! কোথাও থিতু হওয়া তাঁর ধাতে নেই। দ্বিতীয় দফায় ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের দায়িত্বটাও ছেড়ে দিলেন লুই ফেলিপে স্কলারি। এবার অবশ্য ছাড়লেন বাধ্য হয়ে। ক্লাবকে সাফল্য এনে দিতে পারছিলেন না। একের পর এক পরাজয়ের মুখেই ‘বিগ ফিল’ সরে দাঁড়ালেন। অবশ্য মাত্র দুই মাস আগেই কোপা ব্রাসিল নকআউট টুর্নামেন্টটি জিতিয়েছেন। কিন্তু ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে পালমেইরাস পড়ে গেছে অবনমন অঞ্চলে। এ অবস্থায় দুই পক্ষের মধ্যে হলো ‘সমঝোতা’, তার ফলে বিদায়। রয়টার্স। প্রেরণা গিরিশালন্ডন প্যারালিম্পিকে ভারতের হয়ে একমাত্র পদক তাঁর। গিরিশা হোসানাগারা নাগরাজেগৌড়া সেইলিংয়ে রুপা জিতে উড়িয়েছেন ভারতের তেরঙা পতাকা। এই কীর্তির পর অভিনন্দনের বন্যায়ই তাঁর ভাসার কথা। ভাসছেনও। অভিনন্দন জানানোদের মধ্যে একজন তাঁর কাছে সবচেয়ে নমস্য—শচীন টেন্ডুলকার। গিরিশাকে শুভকামনা জানিয়ে নিজের ফেসবুক পেজে একদা ভারতের অবিসংবাদিত ক্রিকেট-দেবতা বলেছেন, ‘গিরিশা আমাদের সবার অনুপ্রেরণা।’ এই সবার মধ্যে নিজেকেই সবার ওপরে রাখেননি তো লিটল মাস্টার? ফর্ম হারিয়ে খুঁজে ফিরছেন নিজেকে, পেসাররা তাঁর স্টাম্প উড়িয়ে ফেলছেন। পূজার ফুলের বদলে ভক্তরা ছুড়তে শুরু করেছেন অশ্রদ্ধার পাথর। প্রেরণা তো টেন্ডুলকারেরই দরকার। ওয়েবসাইট।