অন্যকলাম
পয়া ম্যারাডোনাসর্বকালের অন্যতম সেরা ফুটবলার তিনি। তবে ফুটবল ছাড়াও অন্য খেলা, বিশেষ করে টেনিসের প্রতিও ডিয়েগো ম্যারাডোনার রয়েছে দুর্বার আকর্ষণ। আর এতে যদি খেলে তাঁর স্বদেশিরা তাহলে তো কথাই নেই! ডেভিস কাপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলছিলেন বিশ্বের ১১ নম্বর খেলোয়াড় হুয়ান মোনাকো। বুয়েনস এইরেসের এই ম্যাচে ছিল ম্যারাডোনার সরব উপস্থিতি। প্রতিটি পয়েন্টেই তিনি চেঁচিয়ে সমর্থন জুগিয়েছেন মোনাকোকে। গাঢ় রঙের টি-শার্ট আর রোদচশমা পরা ম্যারাডোনা গ্যালারিতে ছিলেন আর্জেন্টিনা-অন্তঃপ্রাণ সমর্থক হিসেবেই। তাঁর উপস্থিতিতে অনুপ্রাণিত হয়েই কিনা মোনাকোও হারিয়ে দিলেন বিশ্বের ছয় নম্বর খেলোয়াড় টমাস বার্ডিচকে! ওয়েবসাইট।উইলিয়ামসদের রাগসেরেনা আর ভেনাস উইলিয়ামসকে নিয়ে দুর্দান্ত একটি প্রামাণ্যচিত্র বানিয়েছেন মাইকেন বেয়ার্ড আর মিশেল মেজর। ৪৫০ ঘণ্টার ভিডিও ফুটেজ থেকে বেছে বেছে বানানো হয়েছে ছবিটি। এই ছবি নিয়ে দুই টেনিস তারকা বোনও খুব উৎসাহী ছিলেন। দুই নির্মাতাকে শুরু থেকেই সাহায্য করেছেন। এমনকি উইলিয়ামস পরিবারের অন্দরমহলে শ্যুটিংয়ের সুযোগও করে দিয়েছিলেন। কিন্তু ছবিটি দেখার পর নির্মাতাদের ওপর চটেছেন দুই বোন। বিশেষ করে ভেনাস। কারণ, ছবিতে তাঁদের বাবা রিচার্ডকে ‘কর্তৃত্বপরায়ণ’ হিসেবে চিত্রিত করা হয়েছে। তাঁদের বাবা নাকি আদতেই তেমনটা নন। রাগ করে দুই বোন প্রিমিয়ারের লালগালিচায় হাজির হবেন না বলেও শোনা যাচ্ছে। ওয়েবসাইট।