অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াইদুজনের লড়াইটা অনেক পুরোনো। সেই লড়াইয়ে অবশ্য ডেভিড বেকহামকে বারবার হারিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে বেকহামের জার্সিটাই শুধু নয়, রোনালদো ভাগ বসিয়েছিলেন তাঁর জনপ্রিয়তায়ও। রিয়াল মাদ্রিদে এসেও বেকহামের জনপ্রিয়তা কেড়ে নিয়েছেন পর্তুগিজ উইঙ্গার। এবার এই দুই মহাতারকা মুখোমুখি অন্য ময়দানে। জেমস বন্ডের একটা গাড়ি নিলাম হচ্ছে। সেই গাড়ি নিলামে হাঁকতে মুখোমুখি হচ্ছেন বেকহাম-রোনালদো। কোয়ান্টাম অব সোলেস-এ ড্যানিয়েল ক্রেগের চালানো অ্যাস্টন মার্টিন গাড়িটির জন্য বেকহাম ১ লাখ পাউন্ড হাঁকাতে প্রস্তুত। গাড়িপাগল রোনালদো নাকি তাঁর চেয়ে বেশি দরই হাঁকবেন। নিলাম জমে উঠল বলে! ওয়েবসাইট।বিশেষজ্ঞের শরণঘটনা তাঁর জন্য নতুন নয়। বেশ কয়েকবার একই ব্যাপার ঘটল। এ থেকে প্রমাণিত, সম্পর্ক রক্ষার ব্যাপারে কেভিন পিটারসেন একটু অনভিজ্ঞই। সর্বশেষ যা করেছেন, তাতে আবারও একঘরে হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ইংল্যান্ডের এই মারকুটে ব্যাটসম্যান। দল থেকে বাদ পড়েছেন। আগামী ভারত সফরে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। এ অবস্থায় সম্পর্ক পুনরুদ্ধারের জন্য বিশেষজ্ঞের দ্বারস্থ হচ্ছেন কেপি। ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে তাঁর সম্পর্ক মেরামত করবেন সেই বিশেষজ্ঞ। এর আগে ইসিবিও মুরস-পিটারসেন দ্বন্দ্বের সমাধান করতে ‘সম্পর্ক বিশেষজ্ঞের’ শরণ নিয়েছিল। ওয়েবসাইট।কিসিঞ্জারের আশাযুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের ফুটবলপ্রেমটা এত দিন অজানাই ছিল। তবে যুক্তরাষ্ট্র নয়, তাঁর সমর্থন পাচ্ছে এবারই জার্মানির বুন্দেসলিগায় ওঠা দল গ্রুথার ফুর্থ। কাহিনিটা হলো, কিসিঞ্জারের নাড়ি পোঁতা জার্মানির ফুর্থ শহরেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন মুলুকে পাড়ি জমান তাঁর ইহুদি বাবা-মা। কিন্তু শৈশবের প্রিয় দল গ্রুথের প্রতি ভালোবাসাটা থেকেই গেছে। এবারই প্রথম বুন্দেসলিগায় খেলছে ১০৯ বছরের পুরোনো ক্লাবটি। কিসিঞ্জারের আশা, বুন্দেসলিগা জিতে নেবে তাঁর প্রিয় দল। দলটির খবরও নাকি রাখেন নিয়মিত। শালকের সঙ্গে ম্যাচটি দেখার জন্য চলে এসেছেন জন্ম শহরেও। অভিষেকেই লিগ জয়—নাহ্, কিসিঞ্জার আসলেই আশাবাদী মানুষ! এএফপি।