অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসার পরীক্ষালিভারপুলের দলীয় সংগীত ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন।’ কিংবদন্তির এই গানটিকেই যেন নতুন এক মাত্রা দিল আল মেরিখের সমর্থকেরা। আফ্রিকান কনফেডারেশনস কাপে রোববার সুদানের শীর্ষ ক্লাবটির খেলা ছিল রাজধানী খার্তুম থেকে ১৫০ কিলোমিটার দূরের শহর শ্যান্ডিতে। শ-খানেক মেরিখ সমর্থক ক্লাবের প্রতি ভালোবাসার পরীক্ষা দিতে খেলা দেখতে গেল হেঁটে। গত শনিবার রওনা দিয়ে গন্তব্যে পৌঁছাল ক্লান্ত-শ্রান্ত শরীরে, অনেকেরই পা ফেটে গেল, ছড়ে গেল। কিন্তু মুখে হাসি, মনে প্রশান্তি। ভালোবাসার প্রতিদান দিয়ে প্রিয় দল স্থানীয় ক্লাব আল আহলিকে হারাল ১-০ গোলে। এএফপি। অশনিসংকেতদিদিয়ের দ্রগবা চেলসি ছেড়ে চীনের অখ্যাত লিগে পাড়ি জমিয়েছেন কেন? নিন্দুকেরা নিঃসংশয়, টাকার লোভে। আইভরিকোস্ট তারকা যতই বলুন ‘আমি টাকার জন্য চীনে আসিনি’, আদতে টাকাটাই মুখ্য। সাংহাই শেনহুয়ায় নাম লিখিয়েই হয়ে গেছেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের একজন। সপ্তাহ গেলেই বেতন পাচ্ছেন তিন লাখ ডলার। কিন্তু মাস তিনেক না যেতেই টাকা কামানোর সুখস্বপ্নে দুঃস্বপ্নের উঁকি। শেনহুয়ায় দ্রগবা-আনেলকাদের ভবিষ্যতে মেঘ জমেছে। ক্লাবটির মালিকানা নিয়ে ঝামেলা চলছে। এরই মধ্যে তাঁদের বিক্রি করে দেওয়ার গুঞ্জনও উঠেছে। ক্লাবটির কোটিপতি চেয়ারম্যান ঝু জানও ইঙ্গিত দিয়েছেন, দ্রগবা-আনেলকাদের ভবিষ্যৎ অনিশ্চিত! এএফপিগোয়েন্দা ওয়েনচোরের দশ দিন, গেরস্তের একদিন—প্রবাদটা তো এমনি এমনি বলা হয় না। মাইকেল ওয়েন এবার সেটাই প্রমাণ করলেন। তাঁর বাড়ির পাশের বাগানে ছোঁক ছোঁক করছিল এক আগন্তুক, পরে বাসায় ঢোকার চেষ্টাও করে। ক্লোসড সার্কিট ক্যামেরায় সেটা আবার দেখে ফেলেন ওয়েন। আর সঙ্গে সঙ্গে টুইট করে জানিয়েও দেন নিজের ১৫ লাখ অনুসারীকে। এরপর টুইটারে চলতে থাকে তাঁর গোয়েন্দাগিরির সরাসরি ধারাভাষ্য। গতিবিধির ওপর নজরদারি আছে, অনুপ্রবেশকারী এটি টের পেয়েও পার পাননি, পুলিশের হাতে ধরা পড়তেই হয়েছে। ফুটবল ক্যারিয়ারের এই গোধূলিতে ওয়েন স্কটল্যান্ড ইয়ার্ডে যোগ দেওয়ার চেষ্টা করে দেখতে পারেন! ওয়েবসাইট।