অন্যকলাম
পার্সির ভূতকোনো আর্সেনাল-সমর্থক কি ঘুণাক্ষরেও কল্পনা করেছিলেন, তাঁদের প্রিয় রবিন ফন পার্সিকে একদিন তাঁদের বিপক্ষে খেলতে দেখতে হবে? তা-ও আবার অন্য কোনো দলে নয়, চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডে! অনেক দিন ধরেই গানারদের প্রত্যাশার ভার বয়েছেন এই ডাচ স্ট্রাইকার। এখন তাঁকে লাল জার্সি গায়ে খেলতে দেখা সমর্থকদের কাছে হূদয়ভঙ্গের মতোই ব্যাপার। ওয়েঙ্গার নাকি কায়মনোবাক্যে চাইছিলেন পার্সি যাতে ইংল্যান্ড ছেড়ে যান। সেটা না হওয়ায় আশঙ্কা করছেন পার্সির ভূত না আবার গানারদের ওপর সওয়ার হয়! পার্সি এমিরেটস স্টেডিয়ামে খেলতে এলে তাঁকে কি সাদর অভ্যর্থনাই জানাবেন ওয়েঙ্গার? ওয়েবসাইট।তাঁদের যাত্রানিষিদ্ধ হতে পারেন, কথা বলতে তো আর মানা নেই! নেই বলেই ধারাভাষ্য কক্ষ হয়ে উঠছে নিষিদ্ধ এবং দলে ব্রাত্য হয়ে পড়া ক্রিকেটারদের হাট। বিতর্কিত মন্তব্য-আচরণে ইংল্যান্ড দলে ব্রাত্য হয়ে পড়া কেভিন পিটারসেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টেলিভিশনে বিশেষজ্ঞ মতামত দেবেন ধারাভাষ্য কক্ষে বসে। নিজের ধারাভাষ্য-প্রতিভা জানান দিতে নেমে পড়েছেন পাকিস্তানের দুই নিষিদ্ধ ক্রিকেটার সালমান বাট এবং মোহাম্মদ আমিরও। পরশু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এ ম্যাচেই ধারাভাষ্য কক্ষে অভিষেক হলো দুজনের। বাট ধারাভাষ্য দিয়েছেন এআরওয়াই নিউজ চ্যানেলে। একই দিনে আমির বিশেষজ্ঞ মতামত দিয়েছেন এক্সপ্রেস নিউজের হয়ে। ওয়েবসাইট।উঁকির ঝুঁকিসব জায়গায় উঁকিঝুঁকি মারা শোভনীয় নয়। বিশেষ করে, মহিলাদের পোশাক পরিবর্তনের কক্ষে তো নয়ই। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনি। ডেকলান করবিও শোনেননি। লন্ডন অলিম্পিক চলার সময় ‘ভদ্রলোক’ চীনের মহিলা সাঁতারুদের পোশাক পরিবর্তনের কক্ষে উঁকি দিয়েছেন। এ নিয়ে মামলাও হয়েছিল লিডস ক্রাউন আদালতে। বিচারক অবশ্য ‘রসিক’ করবিকে বড় ধরনের শাস্তি দেননি। ভর্ৎসনা করেই ছেড়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছিল, জেলও হয়ে যেতে পারে তাঁর। অবশ্য আরেকটা শাস্তি পেয়েছেন। আগামী পাঁচ বছর মহিলাদের পোশাক পরিবর্তনের কক্ষের আশপাশেও ঘেঁষতে পারবেন না। ওয়েবসাইট।