অন্যকলাম
মেসিদের সেবায় এখন থেকে চারদিকে সুন্দরীবেষ্টিত হয়েই ভ্রমণ করবে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে দলটির স্পনসর টার্কিশ এয়ারলাইনসের এমনই বোঝাপড়া হয়েছে সম্প্রতি। এখন থেকে বার্সার কেবিনে শুধু মাত্র নারী কেবিন ক্রুরা থাকবেন। সর্বোচ্চ ২০ জন নারী সেবা দেবেন মেসি-জাভি-ইনিয়েস্তাদের। বার্সার পক্ষ থেকে বলা হয়েছে, পুরুষ কেবিন ক্রুরা খেলোয়াড়দের বেশি বিরক্ত করেন। ছবি তোলেন, অটোগ্রাফ চান। সেই তুলনায় নারীরা যথেষ্ট পেশাদার আচরণ করেন। এ জন্যই নাকি এ উদ্যোগ। কারণ যা-ই হোক, মেসিদের ভ্রমণ আরও উপভোগ্য হবে, সন্দেহ নেই! ওয়েবসাইট। আত্মদহনকদিন আগে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনাকে পেরু রুখে দেওয়ার পর মেসি বলেছিলেন, ম্যাচটিতে ফুটবল ছিল না! মানে পরোক্ষে পেরুভিয়ানদের গা জোয়ারি খেলার জন্য খোঁচা দিয়েছিলেন। অপবাদটা নীরবে হজম করেননি পেরুর ডিফেন্ডার কার্লোস জামব্রানো। মেসি ও হিগুয়েইনকে ‘ছিঁচকাঁদুনে’ বলে পাল্টা খোঁচা দিয়ে বলেছিলেন, ফুটবলটা পুরুষ মানুষের খেলা। এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের ডিফেন্ডারের কি এখন আত্মদহন হচ্ছে? না হলে ক্লাবের ওয়েবসাইটে খোলা চিঠিতে কেন লিখবেন, মেসি-হিগুয়েইনকে অশ্রদ্ধা করে কিছু বলেননি! ‘আমাকে যাঁরা চেনেন, তাঁরা জানেন আমি সব সময়ই প্রতিপক্ষকে সম্মান জানিয়ে এসেছি। মেসি-হিগুয়েইনের মতো খেলোয়াড়েরা তো আমার সর্বোচ্চ শ্রদ্ধা ও স্বীকৃতিই পান’—লিখেছেন জামব্রানো। ওয়েবসাইট।