অন্যকলাম
বিপাকে মিকেলইদানীং মাঠে যতটা, মাঠের বাইরে বর্ণবাদী আচরণ হচ্ছে তার চেয়েও বেশি। বিশেষ করে টুইটারে। এর সাম্প্রতিকতম শিকার জন ওবি মিকেল। জুভেন্টাসের বিপক্ষে তাঁর ভুলেই পয়েন্ট খোয়ায় চেলসি। মিকেল সেটার জন্য ক্ষমাও চেয়েছেন। কিন্তু খ্যাপা সমর্থকেরা ক্ষমা করলে তো! ম্যাচের পর মিকেলের টুইটার অ্যাকাউন্টে শুরু হয়ে যায় বর্ণবাদী মন্তব্যের ঝড়। শেষমেশ নিজের অ্যাকাউন্ট বন্ধই করে দিতে বাধ্য হন নাইজেরিয়ান মিডফিল্ডার। চেলসি কর্তৃপক্ষ ব্যাপারটা পুলিশের গোচরে এনেছে। তদন্ত শুরু করে দিয়েছে পুলিশও। এএফপি।রোনালদোর চেষ্টাফুটবল ছাড়ার আগের রোনালদো আর পরের রোনালদোর পার্থক্য অনেক। সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার এখন মেদের ভারে জবুথবু। কিন্তু সমস্যা হলো এ বছরের ডিসেম্বরেই একটি দাতব্য ম্যাচ খেলতে হবে রোনালদোকে। সেখানে তাঁর সঙ্গে খেলবেন একসময়ের রিয়াল-সতীর্থ জিদানও। সেই ম্যাচে নিজেকে ফিট প্রমাণ করাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে রোনালদো এখন উঠেপড়ে লেগেছেন বাড়তি মেদ ঝরাতে। এ জন্য নাকি একটি রিয়ালিটি শোতে অংশ নেবেন তিনি। গ্লোবো চ্যানেলে লাখো দর্শক দেখবে সে অনুষ্ঠান। খাওয়াদাওয়াও করবেন পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ মেনে। ডিসেম্বরে তাই আগের সেই রোনালদোকে দেখা যেতেই পারে। ওয়েবসাইট। মাঠে গ্রেনেড!কপাল বটে আদেল কোলাহকাজের। হাত দুটি নিয়ে যে অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে পেরেছেন, এ জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতেই পারেন ইরানের ক্লাব সেপাহানের এই মিডফিল্ডার। আর একটু হলে তো গ্রেনেডেই উড়ে যেত হাত! ঘটনাটা বুধবার সেপাহান ও সৌদি ক্লাব আল আহলির মধ্যকার এশিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে। রেফারির সঙ্গে খেলোয়াড়দের বাদানুবাদের একপর্যায়ে মাঠে গ্রেনেড ছুড়ে মারে কোনো এক সমর্থক। আদেল ভেবেছিলেন ঢিল-টিল হবে। কিন্তু সেই ‘ঢিল’ মাঠের বাইরে ছুড়ে ফেলতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলো। বেঁচে যান আদেল। ওয়েবসাইট।