অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা ম্যারাডোনাবয়স ৫১, নাতিপুতিদের গল্প শোনানোর সময়টা আসি-আসি করছে। দাদু হয়েছেনও। এবার জানা গেল ডিয়েগো ম্যারাডোনা বাবা হচ্ছেন আবারও। ম্যারাডোনার সঙ্গিনী ভেরোনিকা ওজেদাই জানিয়েছেন তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। আগের স্ত্রী ক্লদিয়া ভিলাফেনের ঘরে আছে দুই মেয়ে—২৫ বছর বয়সী দালমা ও ২৩ বছর বয়সী জিয়ান্নিনা। জিয়ান্নিনা ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর ঘরনি। জিয়ান্নিনা-আগুয়েরোর ছেলে বেনজামিনের বয়স তিন বছর। ম্যারাডোনার সবচেয়ে বড় সন্তান ম্যারাডোনা জুনিয়রের বয়স ২৬। তাঁর ঠিকানা আর্জেন্টিনা নয়, ইতালি। ইতালির নাপোলিতে যখন খেলতেন, আর্জেন্টাইন ‘ফুটবল-ঈশ্বর’ সম্পর্কে জড়িয়েছিলেন ক্লদিয়া সিনাগ্রার সঙ্গে। সেই সম্পর্কেরই ফসল ম্যারাডোনা জুনিয়র। এএফপি।‘মালিক’ভীতিরোমান আব্রামোভিচকে খুশি করা কোনো সাধারণ কোচের কম্মো নয়। হোসে মরিনহোর মতো কোচই পারেননি, আর ডি মাত্তেও কোন ছার! চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের সঙ্গে ম্যাচটা হাতের মুঠোয় নিয়েও শেষমেশ ড্র করেছে চেলসি। মালিক আব্রামোভিচের খুশি হওয়ার কারণ নেই। গত বৃহস্পতিবার চেলসির অনুশীলন মাঠে চলে এলেন হঠাৎ করেই। কথাও বললেন খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে। এ নিয়ে চেলসি শিবিরে কানাঘুষা। কোচ রবার্তো ডি মাত্তেওর গর্দান কি আসন্ন? ডি মাত্তেও মুখে বলছেন, এটা উৎকণ্ঠার কারণ নয়। কিন্তু আব্রামোভিচ-আতঙ্ক নিশ্চিতই মাত্তেওকে নিশ্চিন্তে ঘুমাতে দিচ্ছে না। এএফপি।