অন্যকলাম
টাকার জন্যআসল কারণ তাহলে টাকা? স্রেফ টাকার জন্যই আর্সেনালের সঙ্গে আট বছরের সম্পর্ক চুকেবুকে রবিন ফন পার্সি যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে? জেনস লেম্যান অন্তত সেটাই মনে করেন। জার্মানির সাবেক গোলরক্ষককে মনে করা হতো আর্সেনালের প্রতীক। পাঁচ বছর কাটিয়েছেন আর্সেনালে। এর চার বছরই পার্সি ছিলেন তাঁর সতীর্থ। পার্সিকে তাই ভালোই জানা তাঁর। সেই অভিজ্ঞতা থেকেই বলছেন, ‘রবিন ফন পার্সির দিকে তাকান—এমন একজন খেলোয়াড় যে টাকার জন্যই ক্লাব ছাড়তে চায়।’ আর্সেনাল অনেক দেনদরবার, চেষ্টা-তদবির করেও পার্সিকে ধরে রাখতে পারেনি। লেম্যানের কথা, পার্সিকে বিক্রি করে দিয়ে আর্সেনাল ভালোই করেছে। ওয়েবসাইট।হিংসুটে ওয়েঙ্গার!রবার্তো মানচিনির কথা সত্যি ধরে নিলে আর্সেন ওয়েঙ্গার ভেতরে ভেতরে প্রচণ্ড হিংসুটে এক মানুষ। ম্যানচেস্টার সিটির সাফল্যে যিনি জ্বলেপুড়ে মরছেন! সম্প্রতি সিটির দুই হাত খুলে টাকা খরচ করা নিয়ে ঝাঁজালো কিছু মন্তব্য করেন আর্সেনাল কোচ। তারই পাল্টা জবাব দিলেন সিটি কোচ, ‘মাঠে আমাদের ১১ জন খেলোয়াড়ই নামে, বাকি দলগুলোরও তা-ই। জানি না তিনি সব সময় শুধু টাকা নিয়ে কথা বলেন কেন। অতীতে অজস্র দল বড় বড় খেলোয়াড়ের পেছনে প্রচুর টাকা ঢেলেছে। আর্সেনালও তা-ই করেছে। এটাই স্বাভাবিক।’ ওয়েবসাইট।অদলবদলতিনি সর্বকালের অন্যতম সেরাদের একজন। তাঁকে দলে পেলে খুশিই হবে বার্সেলোনা। তবে বার্সার ফুটবল দল নয়, বাস্কেটবল দল। কোবি ব্রায়ান্ট তো ফুটবল খেলেন না। খেলেন ঝুড়িতে বল ফেলার খেলাটিই। তবে এলএ লেকার্সের এই মহা তারকা মনে করেন, বার্সার ফুটবল দলও তাকে নিতে পারে। বিনিময়ে বার্সা লেকার্সকে দিয়ে দিতে পারে লিওনেল মেসিকে! খেলোয়াড় অদল-বদলের এই বিস্ময়কর প্রস্তাব দিলেন ব্রায়ান্ট। ‘আমি এক সপ্তাহ বার্সায় আর মেসি এক সপ্তাহ লেকার্সে কাটাক। এটা দারুণ মজার একটা বিষয় হবে’—ব্রায়ান্টের এই প্রস্তাবটা ভেবে দেখতে পারে দুই দল! ওয়েবসাইট।