অন্যকলাম
লেখক যুবরাজক্যানসারকে হারিয়ে আবার হাতে তুলে নিয়েছেন ব্যাট। জাতীয় দলে ফিরে খেলছেন বিশ্বকাপ। শেষ নয় এখানেই। যুবরাজ সিং হাতে তুলে নিচ্ছেন কলমও! বাবা যোগরাজ সিংয়ের আত্মজীবনী লিখতে যাচ্ছেন যুবরাজ। খবরটি জানিয়েছেন স্বয়ং বাবাই, বইয়ের নাম অ্যারোগ্যান্ট মাস্টার। বাবার সঙ্গে যুবরাজের সম্পর্ক, ক্রিকেটার হিসেবে গড়ে ওঠা, ক্যানসারের সঙ্গে লড়াই—সবই থাকছে বাইয়ে। বইয়ের নামটাই যথেষ্ট কৌতূহল-জাগানিয়া।ছেলের পরিকল্পনায় উৎসাহ পেয়ে কলম ধরছেন যোগরাজও। ১ টেস্ট ও ৭ ওয়ানডে খেলা সাবেক পেসার নিজের ক্রিকেটীয় জীবন ও রুপালি পর্দার জীবন নিয়ে লিখবেন। বইয়ের নাম, মাই লস্ট ডেজ! ওয়েবসাইট।মডেল টেইটক্যারিয়ারজুড়ে গতির ঝড়ে কাঁপিয়েছেন ব্যাটসম্যানদের। সেই গতির রাজাকেই এবার বেছে নিতে হলো মন্থর চলার পথ। কেতাদুরস্ত পোশাক পরে র্যাম্পে হাঁটলেন শন টেইট! শুধু র্যাম্পে হাঁটাই নয়, অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ছিলেন ‘শো স্টপার!’ কলকাতায় ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুরে দিল্লিভিত্তিক ডিজাইনার আশিস এন সোনির ডিজাইন করা ‘রিসোর্ট কালেকশনের’ কালো স্যুটে টেইটকে লাগছিল দুর্দান্ত। তবে তাঁর অস্বস্তিটাও বোঝা যাচ্ছিল স্পষ্ট। ২৯ বছর বয়সী ফাস্ট বোলার পরে জানালেন অস্বস্তির কারণ, ‘এই নিয়ে দুবার র্যাম্পে হাঁটলাম। ক্রিকেট মাঠের চেয়ে র্যাম্পেই বেশি নার্ভাস লাগে!’ ওয়েবসাইট।