অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজার মুক্তিনা, আকরাম রাজাকে আর বাট-আসিফ-আমিরদের সঙ্গে একই ব্র্যাকেটে রাখা যায় না। বাট-আসিফ-আমিররা স্পট ফিক্সিং কলঙ্কে জেল খেটেছেন। আইসিসির নিষেধাজ্ঞার খড়্গ এখনো মাথায়। কিন্তু রাজা ঠিকই নিজেকে ‘নিষ্পাপ’ প্রমাণ করে ছাড়লেন। ‘নির্দোষ’ পাকিস্তানের সাবেক অফ স্পিনার এখন নিজের ‘ভুবন’ আম্পায়ারিংয়ে ফেরার অপেক্ষায়। ৯টি টেস্ট ও ৪৯টি ওয়ানডে খেলা রাজা ১৯৯৫ সালে খেলোয়াড়ি পাট চুকিয়ে নাম লেখান আম্পারিংয়ে। কিন্তু আম্পায়ার রাজার বিরুদ্ধে বাজিকরদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। গ্রেপ্তারও হন। কিন্তু বছরব্যাপী আইনি লড়াই শেষে লাহোরের আদালত তাঁকে নির্দোষ বলে রায় দিয়েছেন। পিসিবিও রাজাকে আবার আম্পায়ারিংয়েও ফিরিয়ে আনছে। ওয়েবসাইট।শতবর্ষী সাইক্লিস্টটেন্ডুলকার পারলে রবার্ট মারচান্ড কেন পারবেন না? ‘পারব’ আশায় সেঞ্চুরির সেঞ্চুরির লড়াইয়ে নেমে পড়েছেন ফরাসি ভদ্রলোক। বয়সের সেঞ্চুরি করে ফেলেছেন আগেই। ফ্রান্সের সাবেক অগ্নিনির্বাপণকর্মীর এখন স্বপ্ন প্রথম শতবর্ষী সাইক্লিস্ট হিসেবে ১০০ কিলোমিটার অতিক্রম করা। স্বপ্নপূরণের পথে পছন্দের বাইকটি নিয়ে কাল ট্র্যাকে নেমেও পড়েছেন ১০০ বছর বয়সী ‘তরুণ’। তাঁর কথা, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পড়ে না যাওয়া। যদি এটা করতে পারি, আমিই হব বিশ্বের সেরা।’ ৭৮ বছর বয়সে সাইক্লিং শুরু করা অপেশাদার এই সাইক্লিস্ট গত ফেব্রুয়ারিতেই গড়েছেন এক ঘণ্টায় ২৪.২৫ অতিক্রম করার রেকর্ড। রয়টার্স।বন্ধুর শূন্যতাপ্রতিদ্বন্দ্বিতার আড়ালেও বন্ধুত্বও তাঁরা দারুণ উপভোগ করতেন। কিন্তু আজ মাঠের আগুন লড়াইয়ের ভেতর বন্ধুর উষ্ণ ছোঁয়াটা পাবেন না ফ্রান্সেসকো টট্টি। আলেসান্দ্রো দেল পিয়েরো যে আর জুভেন্টাসে নেই। ২০০০ সাল থেকেই তাঁরা নিজ নিজ দলের অধিনায়ক ছিলেন। কিন্তু এই গ্রীষ্মেই দেল পিয়েরো পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। তাই আজ যখন জুভেন্টাসের মুখোমুখি হবে রোমা, বন্ধুর শূন্যতাটা টট্টির হূদয়ে বাজবে। টট্টিই বলছেন, দেল পিয়েরোবিহীন জুভেন্টাসের মুখোমুখি হওয়াটা হবে তাঁর জন্য ‘অদ্ভুত’ অভিজ্ঞতা, ‘কোনো সন্দেহই নেই, ইতালির ফুটবল দেল পিয়েরোকে মিস করবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি এখনো এখানে আছি।’ ওয়েবসাইট।