অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্যার’ হজসনকথায় আছে, গেঁয়ো যোগী ভিখ পায় না! রয় হজসনের ক্ষেত্রে এমনটা ঘটল বলতে পারেন। ইংল্যান্ডে এখনো নাইটহুড খেতাব পাননি, তবে পেয়েছেন আরেক ‘ল্যান্ড’যুক্ত দেশ ফিনল্যান্ডে। ২০০৬ থেকে দুই বছর ফিনল্যান্ড জাতীয় দলের কোচ ছিলেন। তাঁর সময়েই ফিনিশরা নিজেদের ইতিহাসের সেরা ফিফা র্যা ঙ্কিংয়ে উঠেছিল। আর অল্পের জন্য ইউরো ২০০৮-এর চূড়ান্ত পর্বে তুলতে পারেননি। ছয় বছর পরও হজসনের এই অবদান ভুলতে পারেনি ফিনল্যান্ড। যুক্তরাজ্যে দেশটির রাষ্ট্রদূতের কাছ থেকে নাইটহুড খেতাব গ্রহণ করেছেন। ভবিষ্যতে ইংল্যান্ড তাঁর ওপর বিরূপ হলে ফিনল্যান্ডের দুয়ারটা হয়তো খোলাই পাবেন! ওয়েবসাইট। শুধু ম্যারাডোনারঘরের ছেলে ঘরে ফিরেছে। নাপোলির যুবদলের আবিষ্কার লরেঞ্জো ইনসিনিয়ে গত তিন মৌসুম ধারে খেলেছেন এখানে-ওখানে। এই মৌসুমে নাপোলি তাদের স্কোয়াডেই রেখেছে ২১ বছর বয়সী ফরোয়ার্ডকে। খেলছেনও দুর্দান্ত। ইতালি জাতীয় দলে প্রথমবারের মতো ডাকও পেয়েছেন। অনেকে এই তরুণের খেলার ধরনের সঙ্গে মিল খুঁজে পাচ্ছে নাপোলিরই সাবেক কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার। ইনসিনিয়ে অবশ্য এই তুলনার ধারেকাছেও ঘেঁষতে রাজি নন। নাপোলিতে ১০ নম্বর জার্সিটাও কখনো পরবেন না বলে জানিয়েছেন। ‘১০ নম্বর জার্সি? আপনি এটা ছুঁয়েও দেখতে পারেন না। এটা ম্যারাডোনার, সব সময় তাঁরই থাকবে’—বলেছেন তিনি। ওয়েবসাইট। হায় উডস!যুক্তরাষ্ট্র বনাম ইউরোপের লড়াই। অনেক মর্যাদার। কিন্তু ১৪টি মেজরজয়ী টাইগার উডস রাইডার কাপে কখনোই নিজের সেরাটা খেলতে পারেননি। আগে তো নয়ই, আর এখন তো তাঁর ভাটার টান চলছে। এবারের রাইডার কাপে পুরো যুক্তরাষ্ট্রে সবার মুখে হাসি। মার্কিন গলফাররা যে দারুণ করছেন! কিন্তু শুধু হাসি নেই উডসের মুখে। রাইডার কাপের ক্যারিয়ারে নিজের সবচেয়ে জঘন্য খেলাটা এবারই খেলেছেন। হেরেছেন তাঁর তিন ম্যাচের সবগুলোতেই! উডস যেন সত্যি সত্যিই গলফ সার্কিটে ‘টাইগার’ থেকে ‘বিড়াল’-এ পরিণত হচ্ছেন। হায় উডস! রয়টার্স।