অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিৎকার রুখতেকেউ বলেন করাতকল, কেউ ড্রিল মেশিন, কেউ বা দ্রুতগতির ট্রেন। এসব তুলনাই বলে দিচ্ছে শট খেলার সময় মারিয়া শারাপোভার চিৎকার কেমন। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। মনিকা সেলেস থেকে শুরু করে শারাপোভা হয়ে হালের আজারেঙ্কা—টেনিস কোর্টে অনেকের চিৎকারই আলোচিত। প্রতিপক্ষের জন্য এটি এক যন্ত্রণা, শারাপোভাদের বিরুদ্ধে তাই অভিযোগ কম ওঠেনি। এবার ডব্লুটিএ সমস্যা সমাধানে নিল সুদূরপ্রসারী উদ্যোগ। বিশ্বজুড়ে টেনিস কোচিং সেন্টারগুলোকে জানানো হবে বাচ্চাদের চিৎকার করা না শেখাতে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্বয়ং শারাপোভা! বলছেন, ‘ছোট থেকে শেখালে আর আমার মতো সমস্যা হবে না!’ রয়টার্স।অবরোধপান থেকে চুন খসলেই বাংলাদেশে সড়ক অবরোধ নৈমিত্তিক ঘটনা। তাই বলে বুলগেরিয়াতেও! সিএসকেএ সোফিয়া সমর্থকেরা করে দেখাল সেটাই। অর্থনৈতিক সংকটে জর্জরিত বুলগেরিয়ান ক্লাবটির দেনা ছিল অনেক। বকেয়া ঋণ শোধের জন্য ক্লাবটিকে সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল উয়েফা। নইলে নিষিদ্ধ হতে হতো তিন বছরের জন্য। দলের এই দুঃসময়ে কি বসে থাকতে পারে সমর্থকেরা? ৪০০ সিএসকেএ সমর্থক তাই গত রোববার অবস্থান নেয় দেশটির একটি প্রধান মহাসড়কে। ঋণ পরিশোধে সরকারি সাহায্য প্রার্থনাই ছিল উদ্দেশ্য। ক্লাব মালিকেরা আভাস দিয়েছেন সমস্যাগুলোর সুরাহা হবে। কে বলে বাংলাদেশ বাইরের বিশ্বে অনুকরণীয় নয়? রয়টার্স। বৈষম্যপেনাল্টি নিয়ে ইদানীং ইংলিশ প্রিমিয়ার লিগের জল বেশ ঘোলা হচ্ছে। বিতর্কটা আরেকটু উসকে দিলেন সার্জিও আগুয়েরো। ফুলহামের সঙ্গে ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বিতর্কিত পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ওটা নিয়েই ম্যারাডোনা-জামাতার যত ক্ষোভ। তাঁর দাবি, জাবালেতা ও তেভেজের দুটো পরিষ্কার পেনাল্টি রেফারি দেননি। কেন দেননি, সেই ব্যাখ্যাটা বড় চাঞ্চল্যকর। বিদেশি বলেই নাকি এই বৈষম্য, ইংল্যান্ডের কোনো খেলোয়াড় হলে পেনাল্টি মিলত। ‘যারা ইংল্যান্ডের খেলোয়াড়, তারা বাড়তি সুবিধা পায়। আমরা তো শুধু খেলি। রেফারির দায়িত্ব, কে তাঁকে ধোঁকা দিচ্ছে অথবা দিচ্ছে না, সেটা জানার চেষ্টা করা’—বলেছেন আগুয়েরো। ওয়েবসাইট।