অন্যকলাম
ফার্গির স্ববিরোধিতাপ্রিমিয়ার লিগে ইংল্যান্ডের খেলোয়াড়েরা বাড়তি সুবিধা পান—দুই দিন আগে বলেছিলেন সার্জিও আগুয়েরো। তবে এর সঙ্গে কণ্ঠ মেলাতে পারলেন না স্যার অ্যালেক্স ফার্গুসন, বরং তিনি হাঁটলেন একেবারেই উল্টো পথে। গার্ডিয়ানকে ফার্গি বলেছেন, ডাইভিং করে পেনাল্টি আদায় ইংল্যান্ডের খেলোয়াড় নন, বিদেশিরাই বেশি করেন। বিদেশিদের অভিযুক্ত করে একটু কি স্ববিরোধিতা করলেন না ফার্গি? টটেনহাম-ইউনাইটেড ম্যাচে নানির পেনাল্টির আবেদন নাকচ করে দিলে ফার্গি রেফারিকে একহাত নিয়েছিলেন। তাঁর দাবি, ওটা পরিষ্কার পেনাল্টি ছিল। নানি নাকি মোটেই ডাইভ দেননি। ওয়েবসাইট।নিলামে দ্রাবিড়নিলামে উঠছেন রাহুল দ্রাবিড়! শুনে চমকে উঠলেন? ওঠারই কথা, কী এমন হলো, ভারতের এই ব্যাটিং কিংবদন্তি নিজেকে নিলামে তুললেন! না, দ্রাবিড়ের মাথা ঠিকই আছে। তবে নিজেকে নিলামে তুলেছেন ক্যানসার আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার মহান লক্ষ্য সামনে নিয়ে। বেঙ্গালুরুর ‘করুণাশ্রয়া’ নামের একটি সংগঠন ক্যানসারে মৃত্যুর প্রহর গুনতে থাকা পীড়িত ব্যক্তিদের সেবা দেয়। ওই সংগঠনের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই দ্রাবিড়ের এই অভিনব নিলাম। নিলামে যিনি ‘জিতবেন’, দ্রাবিড়ের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুবর্ণ সুযোগ পাবেন তিনি। পাবেন ‘মি. ডিপেন্ডেবল’-এর নিজস্ব একটা ব্যাটও। ওয়েবসাইট।