অন্যকলাম
বিটিভির লোভক্রীড়া প্রতিবেদক খেলার ফাঁকে বিজ্ঞাপন, নাকি বিজ্ঞাপনের ফাঁকে খেলা?—বাংলাদেশ টেলিভিশনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখার সময় দর্শক বুঝতে পারে না কোনটা সত্যি? প্রতি ওভারের প্রথম বলকে ঢেকে দেয় বিজ্ঞাপন। ওই দৃশ্যের টিভি রিপ্লে দেখে কি আর দর্শকের দুধের স্বাদ ঘোলে মেটে? শুধু এখানেই শেষ নয়, ম্যাচ শেষের টক শো শুরু হতে না-হতেই আবারও সেই বিজ্ঞাপন বিরতি! বিড়ম্বনা সইতে না পেরে অনেকেই টেলিফোন করেন প্রথম আলোয়। কাল এমনই এক দর্শক ক্ষুব্ধ কণ্ঠে বললেন, ‘টাকার লোভে আর কত বিজ্ঞাপন দেখাবে বিটিভি?’ বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র সম্প্রচারস্বত্ব পেয়েছে বিটিভি। বাণিজ্যিক উদ্দেশ্য সফল করতে যেন হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির। নিরামিষাশী সিডলমদ ছেড়ে দিয়েছেন তা-ও ছয় মাস হলো। পিটার সিডল এবার ঠিক করেছেন, মাংসও আর খাবেন না। খাদ্যতালিকা থেকে ‘মাংস’কে ছেঁটে ফেলে অস্ট্রেলিয়ান পেসার হতে যাচ্ছেন নিরামিষভোজী। অন্য কোনো কারণ নেই। শুধু ফিটনেস ধরে রাখতেই ২৭ বছর বয়সী পেসারের এই মাংস-বিরাগ। কামিন্স, স্টার্ক, প্যাটিনসনের মতো তরুণেরা উঠে এসেছেন। ফলে অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা ধরে রাখাটা এখন চ্যালেঞ্জ। সিডল বুঝতে পারছেন, চ্যালেঞ্জটা জিততে হলে সবার আগে দরকার শরীরটাকে ফিট রাখা। তাই বলছেন, ‘এমন নয় যে বুড়ো হয়ে যাচ্ছি, বা অন্যকিছু। কিন্তু নিশ্চিতভাবেই চ্যালেঞ্জটাকে সহজভাবে নিতে চাই না।’ ওয়েবসাইট। ফটোগ্রাফার বেক ফুটবলের বাইরে ডেভিড বেকহামের কত রকমের প্রতিভার প্রমাণই তো মিলেছে। এবার পাওয়া গেল তাঁর ফটোগ্রাফি প্রতিভার প্রমাণ। ফুটবলার বেকহাম হয়ে গেছেন ক্যামেরাম্যান। প্রথমে কিছুদিন ফটোগ্রাফির ওপর ক্লাস করেছেন। তারপর সেই যে ক্যামেরা নিয়েছেন আর নামাচ্ছেন না। অনর্গল ছবি তুলছেন। বাড়ির বাগানের পাখি, ফুল, নীল আকাশ, নিজের ছেলেমেয়ের ফুটবল খেলা—সামনে যা দেখছেন, ক্লিক করে স্মৃতিবন্দী করছেন ক্যামেরায়। নতুন এই শখ মেটাতে তাঁকে সাহায্য করেছে ব্যয়বহুল অত্যাধুনিক একটি ক্যামেরা। ওয়েবসাইট।