অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবরাজ-দর্শনইংল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল। তবে দলের মতো অলরাউন্ডার ফ্রান্সেস ম্যাকাই শূন্য হাতে ফেরেননি। দেশে ফেরার সময় ম্যাকাইয়ের সঙ্গী হয়েছে যুবরাজ সিংয়ের সঙ্গে কিছুটা সময় কাটানোর স্মৃতি। না, প্রেমটেম জাতীয় অতিগুরুত্বপূর্ণ কিছু ঘটেনি। অলরাউন্ডার ম্যাকাই যুবরাজের ভীষণ ভক্ত। ভারতীয় অলরাউন্ডার ক্যানসারের সঙ্গে লড়াইয়ে জিতে আবার মাঠে ফেরায় ম্যাকাই আরও মুগ্ধ। শ্রীলঙ্কায় প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখার করার সুযোগ হাতছাড়া করেননি ম্যাকাই। গত বুধবার সন্ধ্যায় বিদায়ঘণ্টা বাজার আগে যুবরাজের সঙ্গে দেখা করেছেন, একসঙ্গে ছবি তুলেছেন। আজীবন গল্প করার মতো কথাবার্তাও নিশ্চয়ই কিছু হয়েছে? ওয়েবসাইট।টুইটার বারবারটুইটার সামাজিক যোগাযোগের দারুণ এক মাধ্যম বটে, কিন্তু এর কারণে অনেককে হ্যাপাও কম পোহাতে হয় না। বেফাঁস কথা টুইট করে অনেকেই পড়ে যাচ্ছেন উটকো ঝামেলায়। সেদিন ভারতের সুরেশ রায়না টুইট করে পাকিস্তানকে খোঁচা দিয়েছিলেন। সেটা নিয়ে কম জল ঘোলা হয়নি। পরে ক্ষমাও চেয়েছেন। ফুটবলেও টুইটারের কারণে ঝামেলা কম হচ্ছে না। জন টেরির বিরুদ্ধে বর্ণবাদসংক্রান্ত অভিযোগের পর চেলসি-সতীর্থ অ্যাশলি কোল টুইট করে এফএকে একহাত নিয়েছিলেন। পরে সেটা মুছে ফেলে ক্ষমাও চেয়েছেন। আবারও জন টেরির নিষেধাজ্ঞা নিয়ে এফএকে ব্যঙ্গ করেছেন। এবার কি আর ছাড় পাবেন ইংল্যান্ড ফুলব্যাক? ওয়েবসাইট। কনুইমর্দনআর্সেন ওয়েঙ্গার নাকি আর্সেনাল শিবিরে করমর্দনের মতো ভদ্রজনোচিত একটা শিষ্টাচার নিষিদ্ধ করেছেন! আসলে আর্সেনাল কোচের দোষ নেই। ক্লাবে ইদানীং ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। খেলোয়াড়েরা একটুতেই সর্দি-জ্বরে পড়ছেন। ভাইরাসের সংক্রমণের কারণেই এমনটা হচ্ছে। এ কারণেই হ্যান্ডশেক নিষিদ্ধ। খেলোয়াড়রাও অবশ্য ভালো বুদ্ধি বের করেছেন। করমর্দনের বদলে তাঁরা নাকি একে-অন্যের কনুই ঘষছেন। এটাই করমর্দনের নতুন তরিকা! ড্রেসিংরুমও এখন দিনে তিনবার ধোয়া হচ্ছে। ‘শুনে হাস্যকর মনে হতে পারে, কিন্তু করমর্দন ভাইরাস ছড়ানোর বড় মাধ্যম’—বলেছেন ওয়েঙ্গার। ওয়েবসাইট।