অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেপি নির্দোষ!গৃহযুদ্ধ থেমেছে, ইংল্যান্ড বুঝি এবার বাধাতে চায় বিশ্বযুদ্ধ! কেভিন পিটারসেনের সঙ্গে অচলাবস্থার অবসান হয়েছে। যেকোনো দিন দলেও চলে আসবেন। শান্তিচুক্তির পর ‘অবাধ্য সন্তান’ এখন এতটাই আপন যে খুদে বার্তা বিতর্কে পিটারসেনের দোষই খুঁজে পাচ্ছেন না ডেভিড কোলিয়ার! ইসিবি প্রধানের চোখে দায়ী দক্ষিণ আফ্রিকানরা। ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান পিটারসেনের মনোযোগ নড়াতে দক্ষিণ আফ্রিকানরাই নাকি উসকে দিয়েছে খুদে বার্তা বিতর্ক! একটু দর্শনও আওড়েছেন কোলিয়ার, ‘অনেক দিন ধরে গড়া একটি বিল্ডিং ধ্বংস করা যায় ২ সেকেন্ডেই।’ মানে পিটারসেনের ভাবমূর্তির নাকি বেজায় ক্ষতি হয়ে গেছে! এএফপি।লম্বায় বিপত্তিব্রুকলিন ডেকার। খেলার দুনিয়ায় তাঁর পরিচয় অ্যান্ডি রডিকের স্ত্রী। কিন্তু ডেকারের নিজের জীবনবৃত্তান্ত যথেষ্ট ‘ভারী’। স্বর্ণকেশী মডেল ও অভিনেত্রী প্রথম দর্শনে প্রেমে পড়ার মতো সুন্দরীও। কিন্তু ডেকারের কাছ থেকে জানা গেল, রডিকের আগে খুব বেশি পুরুষ প্রেমের প্রস্তাবই দেয়নি তাঁকে! কারণ কী? অমৃতে অরুচি! আসলে ডেকারের উচ্চতা। গড়পড়তা মার্কিন নারীদের চেয়ে ডেকার অনেক লম্বা। পুরুষেরা তাই তাঁর সঙ্গে প্রেম করার ‘সাহস’ পেতেন না। প্রথম সাহসী পুরুষ রডিক। ওয়েবসাইট।লাল রাতস্প্যানিশ ফুটবলের জন্য পরশু রাতটা ছিল কালরাত, কালো রাত। অবশ্য কালো না বলে ‘লাল’ বলাই ভালো। পরশু লা লিগায় ম্যাচ হয়েছে চারটি। চার ম্যাচেই লাল কার্ড দেখানো হয়েছে পাঁচটি! এর মধ্যে এক ম্যাচে আবার লাল কার্ড দেখেনি কেউ। অর্থাৎ তিন ম্যাচেই আসলে পাঁচটি লাল কার্ডের ব্যবহার হয়েছে এ রাতে। রিয়াল জারাগোজা-গেটাফে ম্যাচেই ছিল তিনটি লাল কার্ড। ৯ মিনিটে রোমারিক আর ৬২ মিনিটে আলভারো দেখেন লাল কার্ড। পরে ৮৪ মিনিটে গেটাফের বারাদাও মাঠ ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন। ওয়েবসাইট।