অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও তাঁরা 

কয়েক ঘণ্টা পরই শুরু হবে টেস্ট ম্যাচ। দুজনই আছেন ভারতের বিপক্ষে প্রথম টেস্টের ১৩ জনের দলে। অথচ তাঁদের কোনো হুঁশই নেই। পানশালায় গিয়ে তখন মদ গিলছেন আকণ্ঠ। কিন্তু এসব খবর চেপে রাখা যায় না। টিম ম্যানেজমেন্ট তাই তদন্ত শুরু করেছে তাঁদের বিরুদ্ধে। কিন্তু ‘অপরাধী’ দুজন কে? নাম শুনলে মোটেই অবাক হবেন না। জেসি রাইডার ও ডগ ব্রেসওয়েলের এসব ব্যাপারে দারুণ ‘সুনাম’। শৃঙ্খলাভঙ্গের পর নিউজিল্যান্ড দল থেকে বাদও পড়েছেন দুজন এর আগে। এবার নিজেদের অপরাধও স্বীকার করেছেন। আবারও কি দল থেকে বাদ পড়বেন? ওয়েবসাইট। 

মহানুভব রোনি
অনেক দিন ধরেই ঠিকঠাক বেতন পাচ্ছিলেন না অ্যাটলেটিকো মিনেইরো খেলোয়াড়েরা। সেটা তাঁরা পেয়ে গেলেন কিছুটা অপ্রত্যাশিতভাবেই। কিন্তু ক্লাবের এই সঙ্গিন অবস্থায় সেটা সম্ভব হলো কীভাবে? আসল ধন্যবাদটা প্রাপ্য রোনালদিনহোর। গত মাসেই ক্লাবের সঙ্গে এক বছরের নতুন চুক্তি সই করেছেন ব্রাজিল প্লে-মেকার। একটা শর্ত জুড়ে দিয়েছিলেন সে সময়, সতীর্থদের বকেয়া বেতন শোধ করলেই কেবল নতুন চুক্তি সই করবেন। রোনালদিনহোর কথা রেখেছে ক্লাব। শুধু খেলোয়াড় নয়, মানুষ হিসেবেও কতটা বড় সেটাই দেখালেন রোনি। ওয়েবসাইট।