অন্যকলাম
‘মহান’ ওয়েন!খেলোয়াড়েরা পেনাল্টি আদায়ের জন্য ইচ্ছা করেই পড়ে যান কি না, সেটি তো এক অন্তহীন বিতর্ক। ন্যায্য পেনাল্টি হলে দিচ্ছেন না, আবার খেলোয়াড়দের অভিনয়ে বিভ্রান্ত হয়ে পেনাল্টি দিয়ে দিচ্ছেন রেফারি। এমনটা আকছার ঘটছে। মাইকেল ওয়েন এখানে উজ্জ্বল ব্যতিক্রম। অনেকেই নিজেকে দাবি করেন ধোয়া তুলসী পাতা। কিন্তু ওয়েন অকপটে স্বীকার করেছেন কয়েকবার হালকা টোকাতেই পড়ে গিয়ে পেনাল্টি পেয়েছেন, যখন ওটা না করলেও পারতেন। সেটা আবার স্বীকার করেছেন সাবেক রেফারি পিয়েরলুইজি কলিনার সামনে। এই কলিনাই ওয়েনের পক্ষে বাজিয়েছিলেন পেনাল্টির বাঁশি। চার বছর পরে হলেও সত্যটা স্বীকার করলেন ওয়েন! রয়টার্স।অনীহাএকটা সময় জাতীয় দলের হয়ে খেলাটাই ছিল তরুণ ফুটবলারদের ধ্যানজ্ঞান। ক্লাব ফুটবলে তখন এত জৌলুশ ছিল না, ছিল না কাঁচা টাকার ঝনঝনানি। দিন পাল্টে গেছে, এখন তরুণদের জাতীয় দলে খেলার আগ্রহ দূরের কথা, উল্টো অনীহাই দেখা যায়। ফ্রান্সের সাবেক মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা অন্তত ইংল্যান্ডের ক্ষেত্রেই এমনটা দেখেন। ভিয়েরা এখন ম্যানচেস্টার সিটির ফুটবল ডেভেলপমেন্ট ডিরেক্টর, তাই উঠতিদের দেখতে পারছেন খুব কাছ থেকেই। কারণটা না জানলেও ভিয়েরার অনুমান, জাতীয় দলের হয়ে খেলার সেই গৌরবটুকু এখন মলিন হয়ে যাওয়ার কারণেই এমনটা হচ্ছে। এএফপি।বড় পরিবার...ছোট পরিবার সুখী পরিবার—এ ধারণাকে কাঁচকলা দেখিয়েই চলেছেন বেকহাম দম্পতি। ব্রুকলিন, রোমিও আর ক্রুজ—তিন ছেলেকে নিয়ে মন ভরছিল না। একটা নাকি মেয়ে চাই ডেভিড বেকহামের। ঈশ্বর চাওয়া পূর্ণ করলেন। চতুর্থ সন্তান মেয়েই হলো। নাম রাখা হলো হার্পার সেভেন। তাতেও নাকি মন ভরছে না তাঁদের। গুঞ্জন শোনা যাচ্ছে, পঞ্চমবারের মতো মা হতে চলেছেন ভিক্টোরিয়া বেকহাম। অবশ্য এটা শুধুই গুঞ্জন হওয়ার সম্ভাবনাই বেশি। এখন পর্যন্ত পাকা খবর পাওয়া যাচ্ছে না। বেকহাম দম্পতিকে অনুসরণ করেন রুনি দম্পতি। শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন কলিন রুনিও! ওয়েবসাইট।