অন্যকলাম
খাটোরাই এগিয়েইংলিশ লিগে ভালো করার জন্য শারীরিকভাবে শক্তিশালী, দীর্ঘদেহী হতে হয়—এত দিন ধরে এটাই অনুমিত ধারণা। কিন্তু সান্তি কাজোরলা, হুয়ান মাতা, শিনজি কাগাওয়া, ডেভিড সিলভা, অস্কারদের কারণে এই প্রচলিত ধারণা পাল্টে যাচ্ছে। এঁদের সবাই-ই কমবেশি খর্বকায় ফুটবলার। কিন্তু এই খাটো ফুটবলাররাই মাঠ মাতাচ্ছেন। রহস্যটা কী? আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের মতে, এই খেলোয়াড়দের পাসিং বেশি নিখুঁত বলেই সাফল্যের হারটা বেশি। বিশেষ করে, মাঝমাঠে তো দাপিয়ে বেড়াচ্ছেন ডেভিড সিলভারা। কারণ যা-ই হোক, প্রশ্ন একটাই—ইংলিশ ফুটবলে কি দীর্ঘদেহী মিডফিল্ডারদের দিন ফুরিয়েছে? ওয়েবসাইট।রেফারির নিষেধাজ্ঞা বার্সেলোনার বিপক্ষে ফ্যাব্রিগাসকে ঢুস মেরে লালকার্ড দেখেছিলেন সেভিয়ার গ্যারি মেদেল। ১০ জন নিয়ে এগিয়ে থেকেও বার্সার সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি আন্দালুসিয়ান ক্লাবটি। জল্পনা ছিল, কয় ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন মেদেল? দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ঠিকই, কিন্তু আরও একজন নিষেধাজ্ঞার জালে আটকে গেছেন। না, ফ্যাব্রিগাস নন, এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ওই ম্যাচের রেফারি ম্যাতেও লাহোজ। একে তো ঢুস মারার ঘটনাটা ঠিকমতো সামলাতে পারেননি, ওই ম্যাচে আরও কয়েকটি বড় ভুল করেছিলেন লাহোজ। পুরো ম্যাচটা আবার দেখার পর এই সিদ্ধান্ত দিল স্প্যানিশ ফেডারেশন। মন্দ ভাগ্য বোধ হয় একেই বলে! ওয়েবসাইট । বই-অনীহাবই পড়াটা ভীষণ উপভোগ করেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। তবে অত সময় নেই ইউএস ওপেন বিজয়ী ব্রিটিশ অ্যান্ডি মারের। বইটই পড়ার ধাত মোটেই নেই তাঁর, কখনো গোটা একটা বইও পড়া শেষ করেননি। অন্তর্জালে গিয়েই অনেক কিছু পড়া হয়ে যায়, কিন্তু কাগুজে বই পড়ার অভ্যাসটা কখনোই রপ্ত হয়নি মারের। এখন না হয় দম ফেলার ফুরসত পান না, কিন্তু ১৪-১৫ বছর বয়স থেকেই নাকি পুরো একটা বই পড়েননি মারে। এমনকি হ্যারি পটারও নাকি পুরোটা পড়তে পারেননি, ‘তিন নম্বর হ্যারি পটার অর্ধেক পর্যন্ত পড়েছিলাম। সেটা ছিল ৬০০ পৃষ্ঠার মতো। আমি ২০০ পর্যন্ত পড়েছিলাম। এরপর আর কোনো বই পড়িনি।’ এএফপি।