অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুয়ারেজের উষ্মাগায়ে লেগে গিয়েছিল বর্ণবাদী ছাপ। কিন্তু সম্প্রতি আরেকটা অপবাদও জুটল লুইস সুইয়ারেজের। খোদ ফিফা সহসভাপতি জেমস বয়েস যখন তাঁকে ‘ডাইভার’ বলেন তখন সেটা একটা বড় দুর্নামই বটে। কিন্তু মাঠে যাই করুন না কেন, মুখে সহসভাপতিকে ধুয়েই দিয়েছেন উরুগুয়ের ফরোয়ার্ড, ‘আমি জানি না তিনি কেন আমাকে নিয়ে কথা বলছেন। তিনি আসলে প্রচারে আসার জন্য এসব করছেন।’ এসব সমালোচনাকে পাত্তাই দিচ্ছেন না লিভারপুল তারকা, ‘তিনি কী বললেন না বললেন, তাতে আমার কিছু যায়-আসে না।’ ওয়েবসাইট। আফ্রিদির জন্য...বিশ্রাম! বয়স এখন যে প্রান্তে দাঁড়িয়ে, তাতে বিশ্রাম শব্দটি বিষের মতো লাগতেই পারে শহীদ আফ্রিদির কাছে। ব্যাটে-বলে নাজেহাল অবস্থায় থাকা পাকিস্তানি অলরাউন্ডারকে অনেকেই ‘বিশ্রাম’ নিতে বলছেন। সেটা নেহাতই ভদ্রতা করে আকারে-ইঙ্গিতে অবসরই নিয়ে নিতে ফেলার ‘সদুপদেশ’। ৩৩-এর কোঠায় দাঁড়িয়ে থাকা আফ্রিদির জন্য তা ভালো লাগবে কেন? আফ্রিদিকে বিশ্রাম নিতে বলছেন সাবেক অধিনায়ক মঈন খানও। না, মঈনের কথার মধ্যে কোনো ইঙ্গিত নেই, ‘দেশকে দেওয়ার এখনো অনেক কিছুই আছে আফ্রিদির মধ্যে। ওর অবসর নেওয়া উচিত হবে না। তবে কিছুদিন বিশ্রাম নিলে সেটি ওকে ফর্ম ফিরে পেতে সাহায্য করবে।’ ওয়েবসাইট। কম কিসে!২০০৮ সালে ক্রোয়েশিয়ার মিস স্পোর্ট সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে উঠেও শেষ পর্যন্ত হেরে গেছেন। ভালোই হয়েছে! জিতে গেলে হয়তো মডেলগিরি করেই জীবনটা কাটিয়ে দিতে হতো নেমসিচকে। হেরে গেছেন বলেই গড়ে ফেলেছেন ইতিহাস। ক্রোয়েশিয়ার ফুটবল লিগের ইতিহাসে প্রথম নারী কোচ হয়ে গেছেন ২৪ বছর বয়সী এই সুন্দরী তরুণী! সেটা অবশ্য পঞ্চম বিভাগের একটি দলের। কিন্তু তাতে কিছু আসে-যায় না নেমসিচের। নিজের কাজ নিয়ে তিনি খুশিই, ‘এই কাজের জন্য কোনো পুরুষের চেয়ে আমি কম কেন হব? আমি দক্ষ, প্রশিক্ষিত। মরিনহো, গার্দিওলা, ফার্গুসন—সবারই কাজ করার নিজস্ব ধরন আছে।’ এএফপি।