অন্যকলাম
বালোতেল্লি-সতর্কতাতাঁর চরিত্রটাই এমন, উঠতি কিশোর-তরুণেরা সহজেই আকৃষ্ট হতে পারে। এখন অনেককেই দেখা যায়, তাঁকে অনুসরণ করে বিচিত্র ধরনের চুলের স্টাইল করতে। এখানেই ভয় ম্যানচেস্টার সিটির। অসম্ভব প্রতিভাধর মারিও বালোতেল্লির বদলে খেপাটে বালোতেল্লিতে মুগ্ধ হয়ে পড়লেই মুশকিল। সিটির উঠতি ফুটবলাররা অন্ধের মতো অনুসরণ করতে শুরু করবে তাঁকে। বালোতেল্লির আচরণের কঠোর সমালোচনা করে সিটির ফুটবল প্রশাসক ব্রায়ান মারউড বলেছেন, ইতালিয়ান এই স্ট্রাইকার ‘রোল মডেল’ হওয়ার যোগ্য নন। বালোতেল্লি ‘ভালো-তেল্লি’ হয়ে উঠবেন, এটাও দুরাশা। ইংলিশ মিডিয়ার ধারণা, ইতালিয়ান স্ট্রাইকারের ব্যাপারে ধৈর্যচ্যুতি ঘটেছে সিটির। ওয়েবসাইট।হেরেও খুশি!হারলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। খুশি হওয়ার কোনো কারণ নেই। সেই পরাজয় যদি হয় ৫-০ গোলের বিশাল ব্যবধানের, লজ্জায়ই তো ডুবে থাকার কথা। কিন্তু দানিলো রিনালদি জানাচ্ছেন, হেরে শুধু খুশি নন, আনন্দে লাফাচ্ছেন, ‘আপনাদের সত্যি কথাই বলি, আমি ভীষণ রোমাঞ্চিত। ম্যাচের আগে বলেছিলাম ৪-০ গোলে জিতলেও আমি এক পায়ে লাফাব। ৫-০ গোলে হেরেছি, তার পরও আমি আনন্দে লাফাচ্ছি।’ আর্জেন্টাইন এই স্ট্রাইকার খেলেন স্যান মেরিনোর হয়ে। ফুটবল মানচিত্রের দুর্বলতম দলগুলোর একটি স্যান মেরিনো গত ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের মতো বড় দলের। রুনি-ল্যাম্পার্ডদের মতো তারকার সঙ্গে ওয়েম্বলির মতো মাঠে খেলতে পেরেই খুশি রিনালদি। ওয়েবসাইট। ব্যতিক্রমী অভিষেকএকদিকে শাকিরা, অন্য দিকে জেরার্ড পিকে। বড় হয়ে কী হবে তাঁদের সন্তান? দুর্দান্ত নাচিয়ে একজন পপশিল্পী? নাকি প্রতিভাবান ফুটবলার? পিকে যদি ভেবে থাকেন, তাঁর পথই অনুসরণ করবে সন্তান; একটা ‘দুঃসংবাদ’ আছে বার্সেলোনা ডিফেন্ডারের জন্য। কারণ ফুটবল মাঠে নয়; এরই মধ্যে মঞ্চে ‘অভিষেক’ হয়ে গেছে সেই অনাগত সন্তানের! ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানের নিয়মিত শিল্পী হয়ে ওঠা শাকিরা এবার নেচেছেন অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে। গর্ভে দুই মাসের সন্তান। মঞ্চে ওঠার আগে শাকিরার টুইট, ‘কয়েক মিনিটের মধ্যে এটা হবে আমাদের বাবুর প্রথম মঞ্চে ওঠা এবং সেটি ফুটবলের অনুষ্ঠানেই!’ ওয়েবসাইট।