অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য মারেসাংহাই মাস্টার্সের ফাইনালে তীরে এসে তরী ডুবেছে। হারের বেদনা অ্যান্ডি মারেকে পোড়াচ্ছে বটে, তবে সেটার মাত্রা নাকি খুব বেশি নয়। ইউএস ওপেন জিতে গ্র্যান্ড স্লামের খরা ঘোচানোর কারণেই নাকি হারকে আরও সহজভাবে নিতে শিখেছেন মারে। এই হারের চেয়েও বড় স্বপ্নভঙ্গ যে আগেও হয়েছে তাঁর, ‘ঘুরে দাঁড়াতে পারলে খুশিই হতাম। হারাটা ছিল বেশ হতাশার। তবে এর চেয়ে বড় আসরে এর চেয়ে কঠিন ম্যাচও আমি আগে হেরেছি। সম্ভবত ইউএস ওপেন জেতার কারণেই ব্যাপারটাকে আমি আরেকটু সহজভাবে নিতে পেরেছি।’ তবে কি নিজেকে প্রবোধ দিতেই এসব কথা বলছেন মারে? ওয়েবসাইট। দুজনের জার্সিমাঠের দ্বৈরথটা হয়তো তাঁদের চিরকালীন। তবে মানবতার ডাকে মেসি-রোনালদোও কাঁধে কাঁধ মিলিয়ে গাইতে পারেন সাম্যের গান! গত এল ক্লাসিকোর পর যেমন দুজনই নিজেদের জার্সিটা তুলে দিয়েছেন একই লোকের হাতে। একই সঙ্গে মেসি-রোনালদোর জার্সি পাওয়া কে সেই ভাগ্যবান? নাম বললেই চিনবেন—রিভালদো। সেদিন ন্যু ক্যাম্পে অনেক বিখ্যাত মুখের মধ্যে সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকারও ছিলেন। রিভালদোই দাতব্য কাজে মেসি-রোনালদোকে জার্সি দান করতে অনুরোধ করেছিলেন। এমন জার্সি আরও পেয়েছেন রিভালদো। কয়েক সপ্তাহের মধ্যেই জার্সিগুলো তোলা হবে নিলামে। প্রাপ্য অর্থ ব্যয় করা হবে রিভালদোরই দাতব্য প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট রিভালদো টেন’-এর কাজে। ওয়েবসাইট।গলফার ওজনিয়াকিটেনিস খেলোয়াড় ক্যারোলিনা ওজনিয়াকির গলফের জ্ঞানভান্ডারও সমৃদ্ধ হলো এবার। গলফ সম্পর্কে দারুণ কিছু ‘টিপস’ পেয়েছেন বিশ্বের সাবেক এক নম্বর। তা বিশ্বের এক নম্বর গলফারের সঙ্গেই যখন প্রেম, ওঠা-বসা, গলফ নিয়ে টিপস তো ওজনিয়াকি পেতেই পারেন! তা পারেন। কিন্তু প্রেমিক ররি ম্যাকইলরয় নন, ওজনিয়াকি গলফের টিপস পেয়েছেন টেনিসের সাবেক এক নম্বর ইয়েভগেনি কাফেলনিকভের কাছ থেকে। সেটাও টেনিসের কোর্টেই! টেনিস ছেড়ে কাফেলনিকভ এখন আবার রাশিয়ার এক নম্বর গলফার। ওজনিয়াকিই বলছেন, ‘এ বছরই যখন আমরা অস্ট্রেলিয়ায় ছিলাম, টেনিস কোর্টেই সে আমাকে কিছু টিপস দিয়েছে, কীভাবে গলফ খেলতে হয়।’ ওয়েবসাইট।