অন্যকলাম
সিআরের জনপ্রিয়তাফেসবুকে জনপ্রিয়তার মাপকাঠিই হলো ‘লাইক’। অনেকেই আছেন দুই-দশটা লাইক পেলেই বর্তে যান। অনেকে লাইকের জন্য রীতিমতো ভিখ মাঙেন। আর সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর অফিশিয়াল পৃষ্ঠাটির মোট লাইকসংখ্যা কত জানেন? পাঁচ কোটি! বিস্মিত কেন হবেন না? ২৪২টি দেশের তালিকায় ২১৭টি দেশের জনসংখ্যাই তো এর চেয়ে কম! ৫০ মিলিয়ন বা পাঁচ কোটি লাইকসংখ্যার মাইলফলক রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা পেরিয়ে গেলেন সম্প্রতি। সারা বিশ্বে ফেসবুকের মোট ব্যবহারকারীর ৫ শতাংশই লাইক দিয়েছেন রোনালদোর পৃষ্ঠাটিতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, লিওনেল মেসির মোট ‘লাইক’ সংখ্যা কত? মেসির চেয়ে রোনালদো পাক্কা এক কোটি এগিয়ে! ওয়েবসাইট।ডিগবাজিকে ‘না’বলটাকে কাঙ্ক্ষিত ঠিকানায় পাঠিয়ে দিয়েই যেন শেষ হয় না তাঁর কাজ। এরপর ডিগবাজি দেওয়া চাই-ই চাই। না হলে যেন পুরো ছবিটা সম্পন্ন হয় না। কিন্তু আর ডিগবাজি দেবেন না মিরোস্লাভ ক্লোসা! বয়স তো আর কম হলো না—৩৪ বছর। না, এমন নয়, এখন ডিগবাজি দিলে লোকে ভাববে বুড়ো বয়সে ভীমরতি হয়েছে জার্মান গোলমেশিনের। আসলে ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান রোনালদোর রেকর্ডটি (বিশ্বকাপে ১৫ গোল এই ব্রাজিলিয়ানের) থেকে মাত্র এক গোল দূরে থাকা ক্লোসা। এই সময় উটকো ইনজুরিতে যেন না পড়েন, সে জন্যই এই সতর্কতা। ‘ডিগবাজি এখনো দিতে পারব। তবে সত্যি বলতে কি, আমি ঝুঁকি নিতে চাই না’—বলেছেন তিনি। রয়টার্স।বনিয়েকের নাতিঅ্যান্ডি ক্যারলের খেলা দেখে রীতিমতো বিরক্ত বিগনিউ বনিয়েক। পোলিশ এই কিংবদন্তি নিজের বিরক্তি লুকিয়ে রাখার কোনো চেষ্টাই করেননি। বরং ক্যারলকে ইংল্যান্ড দলে রাখার জন্য কোচ রয় হজসনের প্রজ্ঞা নিয়েই প্রশ্ন তুলেছেন। ‘আমার আট বছর বয়সী নাতিই তো ওর চেয়ে ভালো খেলে। আমার নাতি মাতেও মাঠে অ্যান্ডি ক্যারলের চেয়ে ভালো মুভ করতে পারে, সতীর্থদের সঙ্গে ওর বোঝাপড়াও ভালো।’ গতকাল রাতেই বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল পোল্যান্ড-ইংল্যান্ড। এর আগে ব্রিটিশ ট্যাবলয়েড সানকে এসব কথা বনিয়েক ‘মনস্তাত্ত্বিক খেলা’র অংশ হিসেবেই বলেছেন কি না, কে জানে! ওয়েবসাইট।