অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পতনের শুরু!আর্মস্ট্রং-সাম্রাজ্যের পতন কি তবে শুরু হয়ে গেল? এবার যে কলঙ্কের দাগ লেগেছে, তা থেকে আর মুক্তির পথ নেই। সাইক্লিং থেকে যা কিছু অর্জন, সব তো হারিয়েছেনই, এখন একে একে সরে যাচ্ছে সব স্পনসর। তাঁর অন্যতম বড় স্পনসর নাইকি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। আর্মস্ট্রং সব হারাচ্ছেন। কিন্তু এটাও তো সত্য, তাঁর নিজ হাতে গড়া আর্মস্ট্রং ফাউন্ডেশন অজস্র মানুষের আশার প্রতীক। সেই ফাউন্ডেশন বাঁচাতে এবার নিজে থেকে চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন। অবশ্য বোর্ড সদস্য হিসেবে থাকবেন। ‘আমার সাইক্লিং ক্যারিয়ার ঘিরে যেসব বিতর্ক উঠেছে, সেটা যাতে ফাউন্ডেশনে নেতিবাচক প্রভাব না ফেলে, সে জন্যই এ সিদ্ধান্ত’—বলেছেন তিনি। নাইকি ঘোষণা দিয়েছে, ফাউন্ডেশনের পাশে তারা থাকবে। রয়টার্স। মায়ের ছেলেনা, ‘বাপকা বেটা’ হচ্ছে না ব্রুকলিন। অন্তত সে রকমই মনে হচ্ছে। ফুটবল মাঠের চেয়ে চৌকো মঞ্চটাই বেশি টানছে তাকে। টানছে মায়ের জগৎ। বেকহামের সবচেয়ে বড় ছেলে ব্রুকলিনকে ইদানীং সব সময় গিটার হাতে দেখা যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার একটি মিউজিক স্কুলে ভর্তিও হয়েছে ১৩ বছর বয়সী ব্রুকলিন। মা নিজে একসময় দারুণ জনপ্রিয় ব্যান্ড স্পাইস গার্লসের তারকা ছিলেন। ভিক্টোরিয়া বেকহাম এখনো যথেষ্ট জনপ্রিয় বৈকি। মায়ের কাছে তালিম তো নিচ্ছেই। সেই সঙ্গে সংগীত দুনিয়ার অনেক নামীদামি তারকাকেও পাশে পাচ্ছে ব্রুকলিন। ওয়েবসাইট।বালকোচিত চলতি মাসেই বুট জোড়া তুলে রেখেছেন। এবার কি তা হলে ফর্মুলা ওয়ানে ক্যারিয়ার গড়তে যাচ্ছেন মাইকেল বালাক? অন্তত যে কারণে খবরের শিরোনাম হয়েছেন, তাতে সকৌতুকে অনেকে বলতেই পারেন, ফর্মুলা ওয়ান ড্রাইভার হওয়ার একটা চেষ্টা তিনি চালাচ্ছেন। হাইওয়েতে বৈধ সীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর জন্য সাবেক এই চেলসি ও জার্মান মিডফিল্ডারকে আটক করে স্পেন পুলিশ। ঘণ্টায় গাড়ি ছুটিয়েছিলেন ২১১ কিলোমিটার গতিতে! গত বুধবার বিকেলে তাঁকে আটক করে গতকাল সকালে হাজির করা হয় স্থানীয় আদালতে। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সাবেক জার্মান অধিনায়ক। এএফপি।