অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডাইভার’ সুয়ারেজএমনিতেই ‘ডাইভার’ তকমাটা যেন অনেকটা এঁটেই গিয়েছিল লুইস সুয়ারেজের গায়ে। দুই সপ্তাহ আগে স্টোকের বিপক্ষে ম্যাচেও ইচ্ছা করেই মাটিতে পড়ে গিয়ে পেনাল্টি আদায় করার চেষ্টা করেছিলেন। দুর্নামটা এখন এমনই, খোদ লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স পর্যন্ত মনে করছেন সুয়ারেজ আর কখনো পেনাল্টি না-ও পেতে পারেন! রজার্সের ভয়, এখন রেফারিরা পেনাল্টি হলেও রায়টা এই স্ট্রাইকারের বিপক্ষেই দেবেন, ‘মনে হচ্ছে, সে আর পেনাল্টি পাবে না। পরেরবার তা পেতে তার কী করা উচিত, সেটাও সে বুঝতে পারছে না।’ কথাগুলো বলে কি শিষ্যকে আরও ভালো খেলার জন্য তাতিয়ে দিতে চাইলেন রজার্স? ওয়েবসাইট। প্রতিবাদী রবার্টসবর্ণবাদের বিষবৃক্ষ উপড়ে ফেলতে এককাট্টা হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলাররা। এই মিশনের অংশ হিসেবে ‘লেটস কিক ইট আউট’ লেখা টি-শার্ট পরবেন সবাই আজকের ম্যাচগুলোয়। না, সবাই নন। ব্যতিক্রমও আছেন একজন। রিডিং স্ট্রাইকার জেসন রবার্টস জানিয়ে দিয়েছেন ওই টি-শার্ট তিনি পরবেন না। কেননা, তাঁর দৃষ্টিতে জন টেরির শাস্তিটা ‘গুরু পাপে লঘু দণ্ড’, ‘আমি খুশি নই। তাকে (টেরিকে) আরও বড় শাস্তি দেওয়া উচিত ছিল।’ এফএর ওই সিদ্ধান্তেরও তাৎক্ষণিক প্রতিবাদ করা ‘কর্তব্য’ হয়ে দাঁড়িয়েছিল রবার্টসের, তাই টি-শার্টটি পরতে অস্বীকৃতি। এএফপি। টেনিসেও ডোপিং!সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাওয়ার কথা। এ তো রীতিমতো ঝড়ের পূর্বাভাস জানানো মেঘ। যুক্তরাষ্ট্রের ডোপিং-বিরোধী সংস্থার হাজার পৃষ্ঠার প্রতিবেদনে ল্যান্স আর্মস্ট্রং আর তাঁর দলের ডোপিংয়ের ইতিহাস পড়ে যে কারোরই শিউরে ওঠার কথা। এমন নাজুক মুহূর্তে মার্কিন টেনিস খেলোয়াড় জেমস ব্লেক তাঁর পুরোনো দাবিটাই নতুন করে তুললেন। তাঁর বক্তব্য, টেনিসেও এখন এমন অনেক ডোপপাপী আছে, যারা প্রচলিত টেস্টে ধরা পড়ে না, এমন অত্যাধুনিক ডোপিং নিচ্ছে। টেনিসের লোভনীয় প্রাইজমানিই খেলোয়াড়দের প্রলোভিত করছে অন্যায় কিছু করার জন্য। এই মন্তব্য করে ব্লেক আরও বলেছেন, এই ডোপপাপীদের ধরতে প্রয়োজনীয় উদ্যোগও নিচ্ছে না কর্তৃপক্ষ। ওয়েবসাইট।