অন্যকলাম
আফ্রিদির পাটকেলটি-টোয়েন্টি বিশ্বকাপের যাচ্ছেতাই পারফরম্যান্সের পর শহীদ আফ্রিদিকে নিয়ে সর্বত্রই সমালোচনার ঝড়। তবে আর কারও সম্পর্কে কিছু না বললেও সালমান বাটের মন্তব্যে চুপ থাকতে পারেননি পাকিস্তানি অলরাউন্ডার। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ বাট। অথচ তিনিই এখন বিশেষজ্ঞ হিসেবে টিভি শোতে আফ্রিদির মুণ্ডুপাত করছেন। আফ্রিদি বাটের কথায় ভীষণ খেপেছেন, ‘আমার মনে হয়, বিশেষজ্ঞদের ব্যাপারে মিডিয়ার সতর্ক থাকা প্রয়োজন। যাদের ভাবমূর্তি স্বচ্ছ, তাদেরই শুধু আনা উচিত। যারা ক্রিকেটবিশ্বে আমাদের মুখে চুনকালি দিয়েছে এবং আমিরের মতো প্রতিভাদের ধ্বংস করেছে, তাদের প্রকাশ্যে আসতেই লজ্জা হওয়া উচিত।’ ওয়েবসাইট।সাধু সাবধানচোরের দশ দিন হতে পারে। চাই কি ১০ মাসও হতে পারে। কিন্তু সাধুর এক দিন হলেই যথেষ্ট। দীর্ঘদিন ধরে ম্যাচ পাতিয়ে এসেছিলেন জিম্বাবুয়ে ফুটবল দলের সাবেক কোচ সানডে চিজামবোয়া ও সাবেক অধিনায়ক মেথড এমওয়ানজালি। এশিয়ার বাজিকরদের লোভের ফাঁদে পা দিয়েছিলেন তাঁরা। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত দলের এশিয়া সফরের বেশ কিছু প্রীতি ম্যাচে বাজিকরদের চাওয়া অনুযায়ী গোল খেয়েছেন। এক বছর ধরে চলা তদন্তে সাবেক কোচ-অধিনায়ক ছাড়াও ১৫ জন খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। সবাইকে আজীবন নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ফুটবল সংস্থা। এএফপি। মানসিক শাস্তিযে অপরাধ করেছেন, তাতে নিষিদ্ধ হয়ে যেতে পারতেন দুই বছরের জন্য। ম্যাচ শেষে ডোপ টেস্টের নমুনা না দিয়ে জুনিনহো চলে গিয়েছিলেন ড্রেসিংরুমে। গত বছর ভাস্কো দা গামায় ফেরা ব্রাজিলের এই ৩৭ বছর বয়সী মিডফিল্ডার এ জন্য কড়া সমালোচনার মুখে পড়েন। ইচ্ছা করেই জুনিনহো ডোপ টেস্ট এড়িয়েছেন! এই বয়সেও খেলে যাওয়ার শক্তি নাকি পারফরম্যান্স-বর্ধক ওষুধ! ধারণা করা হচ্ছিল, বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়বেন। কিন্তু জুনিনহোর ভুলটা অনিচ্ছাকৃত মনে হওয়াতেই শাস্তি পাচ্ছেন না। তবে জুনিনহোর দাবি, এ কদিনে তাঁকে নিয়ে যা চলেছে, তাতেই যথেষ্ট মানসিক শাস্তি পেয়ে গেছেন। ওয়েবসাইট।