অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখানেও!লিওনেল মেসি যেমনটা খেলছেন, তাতে এ প্রশ্ন উঠছেই। এই আলোচনা এখন সরগরম, কে আগে—ম্যারাডোনা নাকি মেসি? তবে এই বেলা কিন্তু ম্যারাডোনাকে ‘হারিয়ে’ দিলেন মেসি। এগিয়ে গেলেন তিনিই। আর্জেন্টিনার দুইকালের দুই মহাতারকার বান্ধবীই সন্তানসম্ভবা। মেসির বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জো এরই মধ্যে সন্তানের জন্ম দিয়েছেন কিংবা কয়েক ঘণ্টার মধ্যে দেবেন। সন্তানসম্ভবা ম্যারাডোনার বান্ধবী ৩৪ বছর বয়সী ভেরোনিকাও। তবে তাঁর সন্তান জন্মের এখনো চার মাস দেরি আছে। ৫২ বছর বয়সী ম্যারাডোনা যে চতুর্থবারের মতো বাবা হতে চলেছেন, সেটি পরশু নিশ্চিত করেছেন তাঁদের পারিবারিক চিকিৎসক আলফ্রেডো কাহে। এএফপি।কাকভোরেডাগ-আউটে সারাক্ষণই মুখে চুইংগাম। সব সময়ই থাকেন একদম ধোপদুরস্ত হয়ে। কোচ না হলে তাঁকে অনায়াসেই চালিয়ে দেওয়া যেত কলেজের রাগী প্রিন্সিপাল হিসেবে। স্যার অ্যালেক্স ফার্গুসনের মেজাজটা অবশ্য বেশ কড়াই, ইউনাইটেডের শিষ্যরা তাঁকে যে ভালোই ভয় পান, সেটা না বললেও চলে। মেজাজের সঙ্গে সাযুজ্যপূর্ণ তাঁর শৃঙ্খলতাজ্ঞানও। কাকভোরে উঠেই নাকি অনুশীলনের জন্য দৌড়াতে হয় ইউনাইটেড খেলোয়াড়দের। ভোরবেলা রাস্তাঘাটে যানবাহনের ভিড়ভাড়াক্কা কম থাকে, সে জন্যই ফার্গির এই নিয়ম। আর বাকি সবার আগে নিজেই নাকি অনুশীলনে হাজির হন। রুনি, ফন পার্সিরা সাধের ঘুম মাটি করার জন্য ফার্গুসনকে শাপশাপান্ত করতেই পারেন! ওয়েবসাইট।গলফার লারানতুন ক্যারিয়ারেও ব্রায়ান লারা ক্রিকেটের মতো নাম কামাতে পারেন কিনা সেটাই এখন দেখার। নতুন পরিচয়টা কী? গলফার। বন্ধু আর্নি এলসের সঙ্গে ক্যারিবিয়ান কিংবদন্তি এখন গলফের অনুশীলন নিয়েই ব্যস্ত। আগামী সপ্তাহে বারমুডায় শুরু হচ্ছে পিজিএ গ্র্যান্ড স্লাম গলফ টুর্নামেন্ট। ৩৬ হোলের বার্ষিক টুর্নামেন্টটি শুধুই বছরের চারটি মেজরজয়ীদের। যদিও বছরের শেষ মেজরজয়ী ররি ম্যাকইলরয়ের পরিবর্তে খেলবেন কিগান ব্র্যাডলি। অতিথি খেলোয়াড় হিসেবে ২০১০ সালের টুর্নামেন্টেও আসা লারা সোমবার খেলবেন প্রাক-টুর্নামেন্ট ওয়ার্মআপে। পরে উপভোগ করবেন বন্ধু দক্ষিণ আফ্রিকান গলফার এলস, ওয়াটসন, সিম্পসন, ব্র্যাডলিদের খেলা। ওয়েবসাইট।