অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেরার্ড ০০৭!ভাবুন তো, সবুজ মাঠ ছেড়ে বিলাসবহুল অ্যাস্টন মার্টিনে চড়ে গুপ্তচরগিরি করে বেড়াচ্ছেন স্টিভেন জেরার্ড! না চমকে উঠবেন না, এখনো বুট জোড়া তুলে নেওয়ার সিদ্ধান্ত নেননি লিভারপুলের অধিনায়ক। তবে ব্রিটিশ সিক্রেট সার্ভিস এজেন্ট জেমস বন্ডের চরিত্রে নাকি ভালোই মানিয়ে যাবে তাঁকে। আর কেউ নয়, খোদ ‘ক্যাসিনো রয়ালখ্যাত’ এই সময়ের জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগই দিচ্ছেন এই সার্টিফিকেট। লিভারপুল-ভক্ত ক্রেগের মতে জেরার্ড পরবর্তী বন্ড হতেই পারেন, ‘সে দারুণ একজন নেতা। কে জানে, হয়তো হতেও পারে ব্যাপারটা!’ ২০১১ সালের উইল ছবিতে ছোট্ট একটা ভূমিকায় অভিনয় করেন জেরার্ড। ওয়েবসাইট।ফাঁসলেন বেকহামমোটরবাইকের চালক মুঠোফোনে কথা বলছেন—বাংলাদেশে বিরল কোনো দৃশ্য নয়। তবে মার্কিন মুলুকে কেউ এই কাণ্ডজ্ঞানহীন কাজ করলে পার পাওয়াটা কঠিন। হোক না সেই মানুষটি ডেভিড বেকহাম। ক্যালিফোর্নিয়ার মালিবুতে নিজের হার্লি ডেভিডসন বাইক চালানোর সময় এক হাতে ফোন নিয়ে কথা বলছিলেন ইংলিশ ফুটবল তারকা। অন্য হাতে নিয়ন্ত্রণ করছেন বাইক। গায়ে কালো টি-শার্ট, চোখে রোদচশমা। ভাগ্য ভালো কোনো অঘটন ঘটেনি। তবে ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী এই কাজ একেবারেই নিষিদ্ধ। এখন শাস্তি তো এলএ গ্যালাক্সি মিডফিল্ডারকে পেতেই হবে। সাজাটা কী হবে সেটা অবশ্য এখনো জানা যায়নি। ওয়েবসাইট।