অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদর্য ভাস্কর্য!প্যারিস শিল্পের তীর্থভূমি। সেখানে এমন ভাস্কর্য! বড্ড বেমানান। সমালোচকেরা তাই সরব। জিনেদিন জিদানের সেই বিখ্যাত ঢুস নিয়ে একটা ভাস্কর্য বানানো হয়েছে। ২০০৬ বিশ্বকাপের ফাইনালে হুঁশ-জ্ঞান হারিয়ে মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে বসেন জিজু। সেটা নিয়েই একটা ৫ মিটার উচ্চতার ভাস্কর্য বানানো হয়েছে। যেটি শোভা পাচ্ছে প্যারিসের পম্পিদ্যু আর্টস সেন্টারে। সমালোচকেরা মনে করেন, এই ভাস্কর্য জিদানের বর্ণাঢ্য ক্যারিয়ারের তিল কলঙ্কটাকেই বড় করে দেখছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ‘কদর্য’ ভাস্কর্য পৌঁছে দেবে ভুল বার্তা। শুধু জিদানের ক্যারিয়ার নয়, ফুটবল খেলাটির আসল চেতনা সম্পর্কেও দর্শকদের এটি ভুল বার্তা দেবে বলে মনে করেন তাঁরা। এ নিয়ে জিদানকে একটি খোলা চিঠিও লেখা হয়েছে। ওয়েবসাইট। রোবেনের পাল্টিএবার উল্টোটা বলছেন আরিয়েন রোবেন। দিন কয়েক আগে টিভি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চোটের কারণে অবসর নিয়ে ভাবছেন, যেমনটা চোট আগেও ভাবিয়েছিল। কিন্তু এখন বলছেন, ফুটবল ছেড়ে দেওয়ার কথা কখনোই বলেননি, ‘হ্যাঁ, আমি হতাশ, অনেক দিন মাঠের বাইরে থাকায় একটা হতাশা কাজ করছে আমার মধ্যে, যে পরিস্থিতির মুখোমুখি আগেও হয়েছি। কিন্তু এটাও বলেছি, ফুটবল খেলা এবং গোল করাটা আমি উপভোগ করছি এবং অবসর নিতে চাই স্বেচ্ছায়। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমি অচিরেই ফিরে আসব। আর অবসর? অবশ্যই নয়!’—জার্মান পত্রিকা বিল্ডকে বলেছেন বায়ার্ন মিউনিখের ডাচ স্ট্রাইকার। ওয়েবসাইট।মুনিজ-মেসিগ্যাব্রিয়েল মুনিজের বাড়ি ব্রাজিলে। তার পরও সে কিন্তু লিওনেল মেসির মহা ভক্ত। ব্রাজিলের কোনো কিশোরের আর্জেন্টিনার কাউকে আদর্শ হিসেবে বেছে নেওয়ার মধ্যে খানিকটা বিস্ময় তো থাকেই। তবে মুনিজের চেয়ে বড় বিস্ময় নিয়ে বসে আছে বলেই আগের তথ্যটি চোখে লাগে না। মুনিজ জিনগত সমস্যার কারণে জন্মেছেই পায়ের পাতা ছাড়া। ‘ফুট’ নেই, তার পরও সে ফুটবলারই হতে চায়। হতে চায় মেসির মতো। এই খবর তাঁর কানে পৌঁছানোর পর ছেলেটিকে বার্সেলোনায় ডেকে নিয়েছিলেন মেসি। বেশ কিছুক্ষণ গল্প করেছেন। ছেলেটির স্বপ্ন পূরণ করে দিয়ে তার সঙ্গে খেলেছেন ফুটবলও। ওয়েবসাইট।