অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাটে না সময়মাত্র এক গোলে এগিয়ে থাকা দলের জন্য যোগ করা সময়ের প্রতিটি সেকেন্ডই কাটে অস্থিরতায়। ভেবে দেখুন, ম্যানচেস্টার সিটিকে সেখানে কাটাতে হয়েছে ১২ মিনিট স্টপেজ টাইম বা যোগ করা সময়! গত শনিবার সোয়ানসি সিটির বিপক্ষে তাদের ১-০ গোলে জেতা ম্যাচটির দৈর্ঘ্য হয়ে গিয়েছিল ১০২ মিনিট ৪২ সেকেন্ড। এটিই এখন ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে লম্বা ম্যাচের রেকর্ড। কার্লোস তেভেজের একটি শট ঠেকাতে গিয়ে আহত হন সোয়ানসি গোলরক্ষক মিচেল ভর্ম। শট তো ঠেকাতে পারেনইনি, উল্টো অনেকক্ষণ শুশ্রূষা নিতে হয় তাঁকে। লম্বা সময় ধরে চিকিৎসা নিতে হয়েছে সিটির মিকা রিচার্ডসকেও। এ কারণেই ১২ মিনিট অতিরিক্ত সময়! এএফপি। অবাক উদ্ধারপরিচয়হীন এক ব্যক্তির সৌজন্যেই ব্রিটেনের এক হকি খেলোয়াড় ফেরত পেয়েছেন তাঁর আজন্ম সাধনার ধন—অলিম্পিক মেডেল! মহিলা দলের সদস্য হানা ম্যাকলাউড গত অলিম্পিকে জেতা ব্রোঞ্জ পদকটি হারিয়ে ফেলেছিলেন গত সপ্তাহে রানির দেওয়া সংবর্ধনা শেষে এক নৈশক্লাবে গিয়ে। মেডেল হারিয়েছিলেন এক রোয়ারও। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করা হলে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়। ম্যাকলয়েড টুইটারে সেটি ফিরিয়ে দেওয়ার অনুরোধও জানান। সেই অনুরোধেই সাড়া দিয়ে নাকি গ্রেপ্তারের ভয়ে, কে বা কারা সেটি ডাকযোগে পাঠিয়ে দিয়েছে। এএফপি।