অন্যকলাম
তুলনাএকটা সময় আর্জেন্টিনায় কোনো নতুন প্রতিভা পাওয়া গেলেই তাঁকে বলা হতো ‘নতুন ম্যারাডোনা’। কোচদের ক্ষেত্রে ঠিক তেমনটা না হলেও তুলনা তো চলেই। যেমন ইন্টার মিলানের কোচ আন্দ্রেয়া স্ত্রামাৎচিওনির মাঝে অনেকেই খুঁজে পেয়েছেন হোসে মরিনহোর ছায়া। কিন্তু এখনই এ তুলনাটাকে একটু বাড়াবাড়িই মনে করছেন স্ত্রামাৎচিওনিরই শিষ্য ডিয়েগো মিলিতো। মরিনহো ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুই পেয়ে গেছেন, অথচ ৩৬ বছর বয়সী ইতালিয়ান কোচ সবে ক্যারিয়ার শুরু করেছেন। তবে দুজনের দর্শনে খানিকটা মিল আছে বলেও স্বীকার করেছেন মিলিতো। মরিনহোর সাবেক শিষ্যের মূল্যায়নকে আপনি উড়িয়েও দিতে পারেন না। ওয়েবসাইট। অস্ট্রেলিয়ার অস্ত্রফাওয়াদ আহমেদ পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় এসেছিলেন ক্রিকেটই খেলতে। যদিও তাঁর আসল উদ্দেশ্য ছিল রাজনৈতিক আশ্রয় চাওয়া। সেই ফাওয়াদের কাছেই আপাতত ‘আশ্রয়’ নিচ্ছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা দলে ইমরান তাহিরের মতো ধন্দে ফেলে দেওয়া স্পিনার আছেন। সেই স্পিন-বিষ সামলাতে নেটে ফাওয়াদকে ডাকা হয়েছে। অস্ট্রেলিয়া দলের ব্যাটিং অনুশীলনে নেট বোলার হিসেবে কাজ করবেন তিনি। একসময় তাহিরের সঙ্গে পাকিস্তানে ঘরোয়া ক্রিকেট খেলেছেন দাবি করে ফাওয়াদ জানিয়েছেন, তাঁর আর তাহিরের বোলিং অ্যাকশন প্রায় একই রকম। পন্টিংদের উপকারে আসতে পারলে খুশিই হবেন। এএফপি।হলিফিল্ডের আপত্তিজুলিয়েন অকশনসের দাবি, তারা উপকারই করেছে ইভান্ডার হলিফিল্ডের। বিপদের সময় পাশে দাঁড়িয়েছিল সাবেক বক্সারের। কিন্তু সেই উপকারের এই পরিণাম? ব্যাংক ঋণের দায়ে হলিফিল্ডের জর্জিয়ার বাড়িটি বাজেয়াপ্ত করার সময় নিলাম প্রতিষ্ঠান জুলিয়েন তাঁর খেলোয়াড়ি জীবনের বেশ কিছু স্মারক কিনে নিয়েছিল। পুরো টাকা অবশ্য শোধ করা হয়নি। কথা ছিল, নিলাম শেষ হওয়ার পরেই পাওনা বুঝিয়ে দেওয়া হবে। এ মাসের শেষে নিলাম হওয়ার কথা। যেখানে থাকছে তাঁর অলিম্পিক পদকটি, মোহাম্মদ আলীর সঙ্গে লড়াইয়ের সময় ব্যবহূত গ্লাভস। কিন্তু এরই মধ্যে নিলাম স্থগিতের আবেদন জানিয়ে হলিফিল্ড আদালতে মামলা করেছেন। তাঁর পূর্ণ অনুমতি না নিয়েই নাকি নিলাম হচ্ছিল। ওয়েবসাইট।