অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম ও ঘৃণাআপনি বার্সেলোনার সমর্থক? তাহলে অবশ্যই রিয়াল মাদ্রিদের সবকিছুকে ঘৃণা করতেই হবে। আর রিয়াল সমর্থক হলে বার্সার সবকিছুই আপনার কাছে সর্বৈব পরিত্যাজ্য। শুধু সাধারণ সমর্থকদের জন্য যুক্তিহীন এই আবেগ নয়, বড় মাপের মানুষের জন্যও তত্ত্বটা খাটে। রিস্তো স্টয়চকভ যেমন। বুলগেরিয়ার সাবেক তারকার কাছ থেকে জানা গেল, তাঁর পিঠে কেবল বার্সেলোনার সিল-ছাপ্পর আছে বলেই হোসে মরিনহোকে তিনি ‘ঘৃণা’ করেন। এমনিতে রিয়াল কোচ তাঁর ভালো বন্ধু। ‘আমি মরিনহোর অসম্ভব ভক্ত। ও আমার বন্ধু। কিন্তু ও রিয়ালের কোচ বলেই ওকে আমাকে ঘৃণাও করতে হয়’—বলেছেন বার্সার হয়ে ১৭৭ ম্যাচ খেলা স্টয়চকভ। ওয়েবসাইট। বিশেষ প্রস্তুতি১১ জন নয়, ভারত নাকি মাঠে ১২ জন নিয়ে খেলে। ভারতের সেই ‘দ্বাদশ খেলোয়াড়টি’র জন্যও তাই বিশেষ প্রস্তুতি নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। দুবাইয়ে অনুশীলন করার সময় মাঠে বসানো হয়েছিল বড় বড় শব্দযন্ত্র। সেসব যন্ত্র দিয়ে ভেসে এসেছে দর্শকদের তীব্র কোলাহলের শব্দ, স্লেজিংও। ইংল্যান্ড এভাবে বিশেষ প্রস্তুতি নিয়েছে যাতে ব্যাটসম্যানদের মনোযোগে কোনো সমস্যা না হয়। ‘ওখানে দর্শক ভীষণ শোরগোল তোলে। তা ছাড়া ব্যাটসম্যানদের ঘিরে থাকা ফিল্ডারদের কারণে মনোযোগে অনেক ব্যাঘাত ঘটে, চাপ তৈরি হয়। এটাই আমাদের জয় করতে হবে’—এমন প্রস্তুতির কারণ ব্যাখ্যা করে বলেছেন জেমস অ্যান্ডারসন। ওয়েবসাইট। দুষ্ট ছেলেআট মাস পর প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরেই জোড়া সেঞ্চুরি। কিউই ব্যাটসম্যান জেসি রাইডার শিরোনাম হতে পারতেন এটার জন্যই। শিরোনাম হয়েছেন, তবে সেটা হয়েছেন নিজের স্বভাবের জন্যই। নিউজিল্যান্ডের ঘরোয়া চার দিনের টুর্নামেন্টে ওয়েলিংটন-সেন্ট্রাল ডিসট্রিক্ট ম্যাচে দুই আম্পায়ারকে গালিগালাজ করে এখন শাস্তির মুখোমুখি রাইডার। গত সপ্তাহে শেষ হওয়া ম্যাচটায় ওয়েলিংটনের হয়ে খেলা রাইডারের একটি এলবিডব্লুর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। এতেই অগ্নিশর্মা ক্রিকেটের এই ‘দুষ্ট’ ছেলে। এরপর বেশ কয়েক ওভারজুড়েই এটা নিয়ে গজগজ করেছেন বোলার রাইডার। নিউজিল্যান্ড ক্রিকেট এখন শুনানিতে ডেকেছে তাঁকে। ওয়েবসাইট।