অন্যকলাম
উত্তরসূরিজাভি তো শুধুই একজন মিডফিল্ডার নন, এখন বিশ্বজুড়ে মিডফিল্ডারদের ‘আদর্শ’। আরেকজন জাভির দেখা কি মিলবে? ঠিক আরেকজন জাভি পাওয়া না যাক, জাভির উত্তরসূরি এখনই বর্তমান। জাভি বুট জোড়া তুলে রাখার পর যিনি যোগ্য উত্তরসূরি হিসেবে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলকে মাঝমাঠে নেতৃত্ব দেবেন। কে সে? সেস ফ্যাব্রিগাস। ২৫ বছর বয়সী মিডফিল্ডার নিজেই বলছেন, তিনিই হবেন মাঝমাঠে জাভির উত্তরসূরি। জাভি-ইনিয়েস্তার এই সময়ে জাতীয় দলে ফ্যাব্রিগাসের ভূমিকা হয়ে গেছে ‘ফলস নাইন’ মানে বিকল্প স্ট্রাইকার। বার্সেলোনায়ও অনেকটা তাই। কিন্তু ফ্যাব্রিগাস তো আসলে মিডফিল্ডার। তাই বলছেন, ‘জাভির জায়গায় আমাকেই দেখতে পাচ্ছি আমি।’ ওয়েবসাইট।ভোলেননি ডাভিডসঘটনা এক বছর আগের। অনেকে হয়তো ভুলেই গেছেন। কিন্তু ভোলেননি এডগার ডাভিডস। এত দিন পর সাবেক ডাচ মিডফিল্ডার দাবি করছেন, তাঁর কাছে ক্ষমা চাইতে হবে ইয়োহান ক্রুইফকে। ডাচ কিংবদন্তির অপরাধ, বছর খানেক আগে মন্তব্য করেছিলেন, কেবল কৃষ্ণাঙ্গ বলেই তখন আয়াক্সের বোর্ড সদস্য হিসেবে ঢুকেছিলেন ডাভিডস। অবশ্য ক্রুইফের দাবি, তাঁর মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। লিগ টু-য়ে খেলা ইংলিশ ক্লাব বারনেটের কোচ হিসেবে দায়িত্ব পালন করা ডাভিডস বলেছেন, ‘বিষয়টির মীমাংসা এখনো হয়নি। আমি এখনো এটি ভুলিনি। সবচেয়ে খারাপ লাগে, হল্যান্ডে সবাই এমন ভাব করছে, যেন কিছুই ঘটেনি।’ এএফপি।মন নিয়ন্ত্রণতাঁর মনটাকে পাগলা ঘোড়ার মতো খেপাটে বলে জানে সবাই। কখন কী করে বসেন তার ঠিক-ঠিকানা নেই। তবে মারিও বালোতেল্লির দাবি, নিজের মনটাকে নিয়ন্ত্রণের কৌশল তাঁর ভালোই জানা আছে। মনকে নিয়ন্ত্রণ করতে পারেন বলেই ম্যানচেস্টার সিটির হয়ে কখনো পেনাল্টি মিস করেননি। টাইম সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে সিটির ইতালিয়ান স্ট্রাইকার বলেছেন, ‘পেনাল্টি হলো গোলরক্ষক আর আমার মধ্যে মানসিক লড়াই। আমি ভালো করেই জানি কীভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয়। যখন গোলরক্ষক আমার সামনে নড়াচড়া শুরু করে দেয়, ধরে নেবেন, মানসিক এই লড়াইয়ে সে হেরে গেছে।’ ওয়েবসাইট।