অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ঢুস২০০৬ বিশ্বকাপে মার্কো মাতেরাজ্জিকে জিনেদিন জিদানের সেই ঢুসটাকে ফুটবল কোনো দিন ভুলবে না। মুহূর্তের পাগলামিতে ক্যারিয়ারের শেষটা বিস্মরণযোগ্য হয়ে গেল জিজুর জন্য। তবে এই ঢুস এতটাই বিখ্যাত যে ফ্রান্সের পম্পিদু জাদুঘরের বাইরে একটা মূর্তি বানানো হয় এটা নিয়ে। ৫ মিটার লম্বা ব্রোঞ্জের মূর্তিটা ৬ বছর আগের সেই দৃশ্যকে যেন মূর্ত করে তুলেছে। তবে ফরাসি কিংবদন্তির সঙ্গে বিদ্বেষ বা অসূয়া যা-ই হোক, সবকিছু যে ঝেড়ে ফেলেছেন সেটাই বুঝিয়ে দিলেন মাতেরাজ্জি। ওই মূর্তির পাশে গিয়ে ছবি তুলেছেন। সেটা আবার পোস্ট করেছেন নিজের টুইটার অ্যাকাউন্টে। ওয়েবসাইট।৭ মিনিটেইভিনি, ভিডি, ভিসি। পরশু সিরি ‘আ’তে এএস রোমার স্ট্রাইকার মাত্তিয়া দেস্ত্রো হয়তো এই মন্ত্রটাই উচ্চারণ করছিলেন। আর তার জোরে পালের্মোর বিপক্ষে ৬৩ মিনিটে মাঠে নামার ৬ মিনিট পর গোলও পেলেন। রোমার হয়ে ৭ ম্যাচে প্রথম গোল। এ পর্যন্ত ঠিকই ছিল। এরপরই করলেন বোকামি। আনন্দে হয়তো ভুলেই গিয়েছিলেন, মাঠে নামার পর পরই একটি হলুদ কার্ড পেয়েছেন। জার্সি খুলে উদ্যাপন করতে গিয়ে দেখলেন দ্বিতীয় হলুদ কার্ড, এরপর মাথা নিচু করে বিদায়। মাত্র ৭ মিনিটেই সবকিছু দেখা হয়ে গেল দেস্ত্রোর। দল ৪-১ গোলে জিতলেও ২১ বছরের তরুণ পুড়ছেন অনুশোচনায়। রয়টার্স। অকপট রোনালদোআগে অধিনায়ক ছিলেন না, তাই পারেননি। এখন অধিনায়ক, তাও পারছেন না! ফিফা-ব্যালন ডি’অরে আগে ভোটই দিতে পারেননি। এখন ভোট দিতে পারলেও পারবেন না নিজেকে ভোট দিতে। এ নিয়ে আক্ষেপের শেষ নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। অন্য অনেকে হলে হয়তো বিনয় বা সৌজন্য দেখিয়ে অন্য কারও কথা বলতেন। কিন্তু ওসব রোনালদোর ধাতে নেই, রোনালদোর পছন্দ নিজেকেই। রিয়াল মাদ্রিদ তারকার যুক্তিটাও পরিষ্কার, ‘যদি পারতাম, আমি নিজেকেই ভোট দিতাম। আমি আমার মতোই এবং এমনটা হয়েই আমি খুশি। খুব বেশি বিনয় ভালো নয়। পর্তুগালে আমরা বলি, খুব বেশি বিনয় মানে অহংকার।’ ওয়েবসাইট।