অন্যকলাম
অপহরণ ও উদ্ধারটাকার জন্য ব্রাজিলের প্রতিষ্ঠিত ফুটবলারের আত্মীয়স্বজনকে অপহরণ করা দেশটিতে নতুন নয়। সেই অভিজ্ঞতাই এবার হলো হাল্কের। জেনিতের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বোন পরশু অপহূত হয়েছিলেন। ২২ বছর বয়সী অ্যাঞ্জেলিকা অ্যাপারেসিদা ভিয়েইরাকে ক্যাম্পিনা গ্রান্দে শহরের একটি রেস্তোরাঁর সামনে থেকে অপহরণ করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী রেস্তোরাঁর ব্যবস্থাপক জানান, ভিয়েইরা নিজের গাড়িতে উঠতে যাচ্ছিলেন, এমন সময় একটি গাড়িতে জোর করে তাঁকে তুলে নেয় অপহরণকারীরা। পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়াতে ২৪ ঘণ্টার মধ্যেই অবশ্য ভিয়েইরাকে উদ্ধার করা হয়। পুলিশ অবশ্য নিশ্চিত নয় এটি ‘অপহরণ’ ছিল কি না। ওয়েবসাইট।ফার্গির মূর্তিএকটি-দুটি নয়, কেটে গেছে পাক্কা ২৬টি বছর। গতকালই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৬ বছর পূর্ণ করলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ওল্ড ট্রাফোর্ডে তিনি জীবন্ত কিংবদন্তিই। এ উপলক্ষে স্যার অ্যালেক্সকে তাই দারুণ এক সম্মাননা দিতে যাচ্ছে ইউনাইটেড। তাঁর সম্মানে গড়া একটি মূর্তি উন্মোচিত হতে যাচ্ছে ২৩ নভেম্বর। ওল্ড ট্রাফোর্ডে ঢোকার মুখেই থাকবে মূর্তিটি। মজার ব্যাপার হলো, পরের দিনই কিউপিআর খেলবে ওল্ড ট্রাফোর্ডে। ২৬ বছর আগে ইউনাইটেডের হাল ধরার পর ফার্গির প্রথম প্রতিপক্ষ ছিল এই কিউপিআরই! রয়টার্স।