অন্যকলাম
এখনই চিন্তা২০১৪ শীতকালীন অলিম্পিকের আয়োজক নগর রাশিয়ার সোচি। কিন্তু দুই বছর আগে থেকেই ওই অলিম্পিকের পদক বিতরণ নিয়ে আয়োজকদের মাথাব্যথা শুরু হয়ে গেছে। ৯৮টি ইভেন্টের ৬৯টিরই নিষ্পত্তি হবে পার্বত্য অঞ্চলে। কিন্তু সেই ইভেন্টগুলোর পদক আবার দেওয়া হবে ৪৮ কিলোমিটার দূরের উপকূলবর্তী এলাকায়। এমনও হতে পারে, মিডিয়া ব্যবস্থাপনা ও ডোপিং টেস্টের হ্যাপা সামলে কোনো দিন হয়তো পদক বিতরণী অনুষ্ঠানই করা যাবে না। আবার কোনো কোনো ইভেন্ট শেষ হতে হতে রাতও হয়ে যাবে। ফলে অ্যাথলেটদের গলায় পরদিনই ঝোলাতে হবে ‘বাসি’ পদক। আয়োজকেরা অবশ্য সমস্যা সমাধানের উপায় খুঁজতে বসে গেছেন। রয়টার্স। আলোনসোর টুইটশোরগোল ফেলে দিয়েছেন জাবি আলোনসো। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের একটি টুইট জন্ম দেয় রহস্যের। ‘আমি মোকে (হোসে মরিনহো) বলব তোমাকে বিবেচনা করতে। ড্রেসিংরুমে আমাদের মানও তাহলে ভালো হবে।’ কেন কার উদ্দেশে আলোনসোর এই টুইট, সেটা বোঝা যায়নি। যায়নি বলেই শুরু হয় যায় নানা আলোচনা। কার কথা বলছেন জাবি? কোনো সতীর্থ, সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় নাকি কোনো বিখ্যাত বন্ধু? কেনই বা বললেন এ কথা? রহস্যের মীমাংসা না করে আলোনসো মুছে ফেলেছেন টুইট। কারও কারও অবশ্য অনুমান, মরিনহোর ছেলের উদ্দেশে মজা করে এই বার্তা দেওয়া হয়েছিল, পুত্রকে যেন পিতা সহকারী কোচ হিসেবে নেন। ওয়েবসাইট।