অন্যকলাম
চেলসির বদলএই মৌসুমে চেলসি দলে ভিড়িয়েছে হ্যাজার্ড, অস্কারদের মতো উদীয়মানদের। চেলসির খেলায় এখন তাই নতুনের আবাহন। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতে রূপকথার জন্ম দিলেও সমর্থকদের মন তারা ভরাতে পারেনি। অথচ এবার যেন নীল জার্সির দলটি খোলনলচে পাল্টে ফেলার প্রতিজ্ঞাই করেছে। তাই বলে সাম্বা ফুটবলের দেশ ব্রাজিলের সঙ্গে তুলনা! অন্য কেউ নয়, একজন ব্রাজিলিয়ানেরই গর্বিত বচন এটা। চ্যাম্পিয়নস লিগে শাখতারের বিপক্ষে শেষ মিনিটের গোলে জয়ের পর চেলসির ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার বলেছেন, ‘আমরা নীল ব্রাজিল। এমন আক্রমণাত্মক দলে খেলাটা আসলেই আনন্দের। আমি ব্রাজিলিয়ান, তাই এই ধরনটা আমার পছন্দের।’ ওয়েবসাইট। ক্রিকেটের রোনালদোউপাধি পেয়েই চলেছেন কেভিন পিটারসেন। সেদিন ভিভ রিচার্ডস পিটারসেনকে বললেন, ‘ক্রিকেটের মোহাম্মদ আলী।’ এবারের উপাধিটা অবশ্য তিনটি মাথার যৌথ ফসল। তিনজন ইংলিশ ভদ্রলোক গবেষণা করে বলেছেন, ‘পিটারসেন ক্রিকেটের রোনালদো’। না, পিটারসেনকে সরাসরি স্বার্থপর ও উদ্ধত বলেননি। টেনেছেন একটা তুলনা। ‘বিষয়টা আপনি এভাবে দেখতে পারেন। রোনালদো ও মেসি দুজনই বিশ্বের সেরা ফুটবলার। কিন্তু মেসিকে বেশি পছন্দ, কারণ সে টিমম্যান। কখনোই উদ্ধত কিংবা স্বার্থপর নয়। আপনি চাইলে পিটারসেনকে ক্রিকেটের রোনালদো বলতে পারেন’—বলেছেন তিনজনের একজন টনি ব্যালাইড। ওয়েবসাইট।টাইসনের টিপসক্রিকেট মাঠ থেকে সোজা বক্সিং রিংয়ে। অ্যান্ড্রু ফ্লিনটফ এখন বক্সার হিসেবে আত্মপ্রকাশ করছেন। এবং বক্সার ফ্লিনটফকে আর কেউ নন, টিপস দিয়েছেন খোদ মাইক টাইসন! এটা নিঃসন্দেহে ফ্রেডির প্রতিপক্ষদের জন্য ভয়ের ব্যাপার। সাবেক ইংলিশ ক্রিকেটার অবশ্য বলেছেন, বক্সিংয়ের কলাকৌশলের চেয়ে টাইসনের কাছে তিনি বেশি করে শুনেছেন বক্সিং নিয়ে তাঁর আবেগের কথা। মন খুলেই কথা বলেছেন সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন। টিপস দিয়েছেন মন খুলে। এটা নিশ্চিত, সেই টিপসের তালিকায় প্রতিপক্ষের কান ছিঁড়ে নেওয়ার কলাকৌশল নেই! ওয়েবসাইট।