অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নাইডারের দুঃখচোট ছিটকে দিয়েছে মাঠের বাইরে। তবে টুইটারে ১০ লাখেরও বেশি অনুসারীর সঙ্গে ভাববিনিময় করে কঠিন সময়টা ভালোই কাটাচ্ছিলেন ওয়েসলি স্নাইডার। কিন্তু সেই পথটাও বন্ধ হয়ে গেল। ডাচ তারকার টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তাঁর ক্লাব ইন্টার মিলান। টুইটারেই খবরটা নিশ্চিত করেছেন স্নাইডারের স্ত্রী ইয়ালান্থা, ‘আমার স্বামী, @sneijder১০১০১০, টুইটারে দীর্ঘ মেয়াদে লিখতে পারবে না। আমি খুবই দুঃখিত। এটা বাড়াবাড়ি।’ ওয়েবসাইট।দ্রগবার ভোট‘বড়’দের প্রশংসাও বড়ই হয়। ফুটবলারের সীমানা ছাড়িয়ে মেসি-রোনালদোকে ‘দানব’ বলে আখ্যায়িত করলেন দিদিয়ের দ্রগবা। ২০১২ ফিফা-ব্যালন ডি’অর নিয়ে তাঁর কথা, ‘আমরা সবাই জানি এটা তাদের দুজনের। এই দুই দানব হলেন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো।’ তা দুজনের কাকে তাঁর পছন্দ? আইভরি কোস্ট তারকার উত্তর, ‘আমার ভোট কে পেতে যাচ্ছে, আপনাকে বলতে পারব না, মরে গেলেও না।’ ওয়েবসাইট।