অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্সিবিভ্রাট!ক্রীড়া প্রতিবেদক  হকি দলের দিল্লি যাত্রার আগে আনুষ্ঠানিক ফটোসেশন। জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে ছবি তুলতে হবে খেলোয়াড়দের। কিন্তু জার্সি হাতে নিয়েই চক্ষু চড়কগাছ সবার। বেগুনি রঙের জার্সির লোগোয় বাংলায় লেখা ‘বাফুফে’ অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংক্ষিপ্ত রূপ। হকি খেলোয়াড়েরা তাহলে ফুটবলারও হয়ে গেছেন! লোগোর নিচের দিকে অবশ্য ইংরেজিতে লেখা বিএইচএফ। জার্সি বদলানোর সুযোগ নেই, এটা নিয়েই দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাচ্ছে দলটি। এ ব্যাপারে জানতে চাইলে দলের ম্যানেজার কাজী মইনুজ্জামানের মুখ থেকে কোনো উত্তরই বেরোল না।তারকাখ্যাতির বলিসিডনি এফসিতে যেদিন আলেসান্দ্রো দেল পিয়েরোর আসাটা নিশ্চিত হলো, সেদিন থেকেই অস্ট্রেলিয়ান ক্লাবটিতে তাঁকে ঘিরে উন্মাদনা। আর এর বলি হতে হলো একজনকে। কোচ ইয়ান ক্রুক। সিডনি এফসির কোচ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ক্রুক। এই ইতালিয়ান ফুটবলার আসার পর প্রচারের আলো একটু বেশিই পড়ছিল ক্লাবটির ওপর। অথচ অস্ট্রেলিয়ার লিগে সিডনি এফসির অবস্থা তথৈবচ, ১০ দলের লিগে তারা আছে আটে। সবকিছু মিলিয়ে বাড়তি চাপ সামলাতে না পেরেই ক্রুকের আত্মসমর্পণ, ‘এটা বেড়ে যাচ্ছিল। সবকিছু একটা বোঝার মতো হয়ে পড়েছিল। আলেসান্দ্রো আসার পরই পুরো ব্যাপারটা বিশাল আকার নিয়েছে।’ রয়টার্স।শাহরুখের হিরোএখন তাঁদের মধ্যে আগের সেই উষ্ণ সম্পর্ক হয়তো নেই। তাই বলে পরস্পরের প্রতি শ্রদ্ধা কেন থাকবে না! এই শ্রদ্ধা ব্যাপারটা কখনোই যায় না বলে সৌরভ গাঙ্গুুলীকে প্রশংসায় ভাসালেন শাহরুখ খান। বলিউডের বাদশার কোনো সংশয় নেই যে, ‘কলকাতার রাজপুত্র’ সৌরভ গাঙ্গুলী দেশের অন্যতম সেরা ক্রিকেটার। শুধু তাই নয়, কলকাতায় এসে শাহরুখ পরশু বলেছেন, ‘আমি তাকে ভালোবাসি। সে আমার হিরো।’ স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে আসে দুই বছর আগে কলকাতা নাইট রাইডার্স থেকে সৌরভের বাদ পড়া। কলকাতা নাইট রাইডার্সের মালিকের দাবি, দুর্ভাগ্যজনক ব্যাপারটা ঘটে পরিস্থিতির কারণেই। ওয়েবসাইট।