অন্যকলাম
অন্য স্যামিক্রীড়া প্রতিবেদক হাসিমুখ তাঁর ‘ট্রেডমার্ক’। ক্রিকেটার বা অধিনায়ক ড্যারেন স্যামি নিয়ে যত কথা-আলোচনা হয়, তাঁর সব সময় হাসতে পারার বিরল ক্ষমতা নিয়েও এর চেয়ে কিছু কম হয় না। কিন্তু কাল সংবাদ সম্মেলনে দেখা মিলল অন্য স্যামির। যেন মাত্রই কেউ গভীর ঘুম থেকে জাগিয়ে টেনে এনেছে, চারপাশের সবকিছুতেই যেন বিরক্তি। মুখে হাসির লেশমাত্র নেই। কোনো প্রশ্নই ঠিকঠাক বুঝতে পারছিলেন না, প্রতিটি প্রশ্নই করতে হচ্ছিল দুবার করে। ‘আজ কি মুড অফ? হাসি হারাল কোথায়?’—সংবাদ সম্মেলন শেষে এটা বলতেই স্বমহিমায় ফেরার চেষ্টা, ‘নো নো নো, শেষ প্রশ্নকারীর দিকে তাকিয়ে হাসলাম তো!’খুলিতের ‘তারকা’ফুটবলে ‘তারকা’ শব্দটি যত্রতত্র ব্যবহারের ফলে প্রাসঙ্গিকতা হারিয়েছে কি না, সেটা নিয়ে তর্ক হতে পারে। ডাচ কিংবদন্তি রুদ খুলিত চট করে যে কাউকে এই তকমা দিতে রাজি নন। বুধবার তাঁর দেশ হল্যান্ড প্রীতি ম্যাচে মুখোমুখি হবে জার্মানির। এই দুই পরাশক্তিকেই দারুণ দল বলে মানেন খুলিত, কিন্তু দুই দলে সেই অর্থে কোনো তারকা নেই বলেই মত তাঁর। জার্মান দৈনিক বিল্ডকে বলেছেন সে রকমই, ‘তাদের ভালো খেলোয়াড় আছে, অনেক ভালো খেলোয়াড়। কয়েকজন আছে অসাধারণ। কিন্তু (এখন ফুটবলে) তারকা তিনজনই। আমার কাছে তারকা হলো মেসি, রোনালদো ও নেইমার।’ ফন পার্সি, স্নাইডাররা পূর্বসূরির সার্টিফিকেট না পেয়ে মন খারাপ করতেই পারেন! ওয়েবসাইট।